কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

স্থায়ী পুনর্বাসন ও সম্প্রীতির সমাজ গড়ার প্রতিশ্রুতি আমিনুল হকের

নির্বাচনী প্রচারণার সপ্তম দিনে মিরপুর সিরামিক ও উত্তর কালশী এলাকায় গণসংযোগ করেন আমিনুল হক। ছবি : কালবেলা
নির্বাচনী প্রচারণার সপ্তম দিনে মিরপুর সিরামিক ও উত্তর কালশী এলাকায় গণসংযোগ করেন আমিনুল হক। ছবি : কালবেলা

ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, নির্বাচিত হলে কালশী ও মিরপুর এলাকার মানুষের দীর্ঘদিনের উচ্ছেদ আতঙ্ক দূর করতে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করবেন। একই সঙ্গে তিনি সকল ধর্ম ও বর্ণের মানুষের জন্য একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির সমাজ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

বুধবার (২৮ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার সপ্তম দিনে মিরপুর সিরামিক ও উত্তর কালশী এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। সকাল থেকে দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে তিনি এলাকায় ঘরে ঘরে গিয়ে লিফলেট বিতরণ করেন এবং নিজের কর্মপরিকল্পনা তুলে ধরেন।

গণসংযোগ শেষে এক পথসভায় আমিনুল হক বলেন, আমি এই এলাকারই সন্তান। এখানকার মানুষের প্রধান দুশ্চিন্তা উচ্ছেদ আতঙ্ক। নির্বাচিত হলে স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করাই হবে আমার সর্বোচ্চ অগ্রাধিকার।

এ সময় তিনি অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তাঘাটের বেহাল দশা ও জলাবদ্ধতার সমস্যা রয়েছে। এসব সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে একটি উপযুক্ত স্থানে কবরস্থানের ব্যবস্থা করার পরিকল্পনার কথাও জানান তিনি।

নির্বাচনী প্রচারণা নিয়ে আমিনুল হক বলেন, প্রচারণার সপ্তম দিনে এসে দেখছি, বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ ও নিরপেক্ষ মুরুব্বিরাও স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হচ্ছেন। এটি পরিবর্তনের ইঙ্গিত।

তবে প্রচারণাকালে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে অভিযোগও তোলেন তিনি। আমিনুল হকের অভিযোগ, জামায়াতের প্রার্থী ও তার কর্মীরা ভোটারদের বাসায় গিয়ে জাতীয় পরিচয়পত্রের নম্বর সংগ্রহ করছেন এবং আর্থিক প্রলোভন দেখিয়ে বিকাশ নম্বর নিচ্ছেন, যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। তিনি দাবি করেন, এসব অভিযোগের পক্ষে তার কাছে ভিডিও প্রমাণ রয়েছে এবং বিষয়টি নিয়ে তিনি রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করবেন।

গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় ভোটারদের উদ্দেশে আমিনুল হক উস্কানি ও প্রলোভন এড়িয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১০

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১১

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১২

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৩

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৪

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৫

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৬

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৭

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৮

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৯

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X