কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ভোটাধিকার রক্ষায় সর্বোচ্চ ভোটার উপস্থিতির আহ্বান হাবিবের

খিলগাঁও এক নম্বর ওয়ার্ড জোড়পুকুরপাড় মাঠের কাঠপট্টিতে উঠান বৈঠকে কথা বলেন হাবিবুর রশিদ হাবিব। ছবি : কালবেলা
খিলগাঁও এক নম্বর ওয়ার্ড জোড়পুকুরপাড় মাঠের কাঠপট্টিতে উঠান বৈঠকে কথা বলেন হাবিবুর রশিদ হাবিব। ছবি : কালবেলা

ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন সাধারণ কোনো নির্বাচন নয়। এটি ভোটাধিকার ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আত্মত্যাগের ফসল। এই নির্বাচনে সর্বোচ্চ ভোটার উপস্থিতির মাধ্যমেই শহীদদের রক্তের প্রতি সম্মান জানাতে হবে।

বুধবার (২৮ জানুয়ারি) রাজধানী খিলগাঁও এক নম্বর ওয়ার্ড জোড়পুকুরপাড় মাঠের কাঠপট্টিতে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

হাবিব বলেন, বাংলাদেশের মানুষ কষ্ট করে শ্রম দিয়ে এই দেশ গড়ে তুলেছে। ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য হাজার হাজার সহযোদ্ধা জীবন দিয়েছেন। জুলাই-আগস্টের আন্দোলনে শহীদ শরীফ ওসমান হাদিসসহ অনেকেই রক্ত দিয়েছেন।

তিনি বলেন, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, বাড়িঘর হারিয়েছেন এবং মিথ্যা মামলায় কারাবরণ করেছেন।

হাবিবুর রশিদ বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যদি সর্বোচ্চ ভোট পড়ে এবং এটি অংশগ্রহণমূলক নির্বাচন হয়, তাহলে শহীদদের পরিবার শান্তি পাবে। তারা বলবে, তাদের সন্তান যে কারণে জীবন দিয়েছে, দেশের মানুষ অন্তত ভোট দিয়ে সেই সম্মান জানিয়েছে।

এলাকার মানুষের কষ্টের কথা তুলে ধরে বিএনপির এই প্রার্থী বলেন, তিনি দীর্ঘদিন ধরে এই এলাকায় বসবাস করছেন এবং এলাকার অলিগলি ঘুরে বেড়ান। তার বাসা সবার জন্য খোলা। রাস্তা থেকেই তাকে ডাকা যায়। এলাকার সমস্যাগুলো ঐক্যবদ্ধভাবে সমাধানের আহ্বান জানান তিনি।

নিজের রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে হাবিবুর রশিদ বলেন, তিনি প্রায় ৫৪ বছর বয়সী এবং দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। তার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে খোঁজ নেওয়ার আহ্বান জানান তিনি। যদি এলাকার মানুষ তাকে ভালো মানুষ হিসেবে পান, তাহলে তার নেত্রী, দল ও শহীদ সহযোদ্ধাদের সম্মানে একটি ভোট দেওয়ার দাবি জানান।

তিনি বলেন, একজন মানুষ যদি নিজের আত্মীয়স্বজন ও পরিচিতদের উদ্বুদ্ধ করেন, তাহলে একজনই ৫০ থেকে ১০০টি ভোট সংগ্রহ করতে পারেন। আজ এখানে যদি ২০০ জন উপস্থিত থাকেন, তবে তা ২০ হাজার মানুষের শক্তিতে রূপ নিতে পারে।

হাবিবুর রশিদ বলেন, ‘আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা’-এই বিশ্বাস নিয়েই তিনি রাজনীতি করেন। ধানের শীষে ভোট দিয়ে দেশ গড়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ভোটের সময় নয়, সব সময়ই তাকে এলাকায় পাওয়া যাবে। রাস্তাঘাটেই তার সঙ্গে দেখা হবে। আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বহিষ্কার হলেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

চনপাড়াকে স্থায়ীকরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিপু ভূঁইয়ার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

পর্যটকদের ভিসামুক্ত থাকার মেয়াদ কমাতে যাচ্ছে থাইল্যান্ড

পেয়ারা দোকানিকে মারধর ছাত্রদল নেতার, প্রতিবাদে সিনিয়রকে পা ভাঙার হুমকি

পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল

ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

১০

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

১১

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

১৪

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

১৫

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

১৬

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

১৭

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

১৮

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

১৯

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

২০
X