কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনী প্রচারণায় আরাফাত রহমান কোকোর স্ত্রী সিঁথি

ঢাকা-১৭ আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় সৈয়দা শামিলা রহমান সিঁথি। ছবি : কালবেলা
ঢাকা-১৭ আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় সৈয়দা শামিলা রহমান সিঁথি। ছবি : কালবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়ার পুত্রবধূ ও মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান সিঁথি।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে তিনি ঢাকা-১৭ আসনের অন্তর্গত শাহজাদপুরস্থ সুবাস্তু নজর ভ্যালি মার্কেটের সামনে থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণে অংশ নেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি স্থানীয় ব্যবসায়ী, পথচারী এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

শাহজাদপুর থেকে শুরু করে পরবর্তীতে তিনি গুলশান ডিএনসিসি মার্কেট এলাকায় গণসংযোগ চালান এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেত্রী ব্যারিস্টার মেহনাজ মান্নানসহ ঢাকা-১৭ আসনের স্থানীয় বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আরাফাত রহমান কোকোর স্ত্রীর এই আকস্মিক নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দীর্ঘ সময় পর পরিবারের কোনো সদস্য সরাসরি মাঠে নামায় সাধারণ ভোটারদের মধ্যেও বিষয়টি নিয়ে বেশ কৌতূহল দেখা দেয়।

গণসংযোগকালে শামিলা রহমান স্থানীয়দের সাথে কুশল বিনিময় করেন এবং দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপির প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

১০

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

১১

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

১২

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

১৩

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

১৪

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

১৫

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

১৬

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৭

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

১৮

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১৯

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

২০
X