কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় ধানের শীষের পক্ষে জাতীয়তাবাদী সমমনা জোটের গণসংযোগ

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ চালিয়েছে জাতীয়তাবাদী সমমনা জোট। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে জোটের নেতারা ঢাকা মহানগরীর ঢাকা-১৪, ১৫, ১৬, ১৭ ও ১৮ সংসদীয় আসনে বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালান।

প্রচারণাকালে জোট নেতারা জনগণের মাঝে বিএনপির রাষ্ট্র সংস্কারমূলক কর্মসূচি, গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দুঃশাসন অবসানের বার্তা তুলে ধরেন। তারা বলেন, বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে জাতীয়তাবাদী শক্তির ঐক্যই দেশের একমাত্র আশার আলো।

একইদিনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী পথসভা উপলক্ষে মিরপুরের ইসিবি চত্বর, পল্লবী এবং সেনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পথসভায় জাতীয়তাবাদী সমমনা জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

সমমনা জোটের নেতারা তাদের প্রচারণায় বলেন, এই নির্বাচন শুধু ক্ষমতা বদলের নির্বাচন নয়, এটি গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের মর্যাদা পুনরুদ্ধারের লড়াই। তারা আশা প্রকাশ করেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ধানের শীষ বিজয়ী হবে এবং দেশ একটি গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন, জাগপার সভাপতি ও জাতীয়তাবাদী সমমনাজোটের প্রধান সমন্বয়কারী খন্দকার লুৎফর রহমান, এনপিপির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ডা. কমরেড সৈয়দ নুরুল ইসলাম, মুসলিম লীগের সভাপতি ব্যারিসটার নাসিম খান, ন্যাপের চেয়ারম্যান এমএন শাওন সাদেকী, বাংলাদেশ গণতান্ত্রিক পাটির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনাজোটের মুখপাত্র এস এম শাহাদাত, ডিএলএ সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, এনডিপি চেয়ারম্যান আবদুল্লাহ আল হারুন সোহেল, মহাসচিব আবু সৈয়দ, জাকির হোসেন রিয়াজ, রেদওয়ান মর্তুজা, আবদুল বারিক, জামিল আহম্মেদ, সাইফুল আলম, সুরাইফুল ইসলাম মাহফুজ, সোহেল চৌধুরী, আ হ ম জহির হোসেন হাকিম ও সাকিব খান প্রমুখ নেতৃবৃন্দসহ জাতীয় নেতারা।

কালবেলা/আইএইচ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১০

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১১

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১২

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

১৩

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

১৪

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

১৫

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১৬

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১৭

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১৮

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

১৯

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

২০
X