কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন সুষ্ঠু করতে আরও কঠোর ও দায়িত্বশীল হওয়ার আহ্বান ইসলামী আন্দোলনের

প্রেস ব্রিফিং। ছবি : সংগৃহীত
প্রেস ব্রিফিং। ছবি : সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উচ্চ প্রতিনিধি দলের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের (পীর সাহেব, চরমোনাই) পক্ষ থেকে সিইসির প্রতি সালাম পৌঁছানো হয় এবং নির্বাচনকে সুষ্ঠু করার জন্য ইসির পক্ষ থেকে আরও নিবিড় ও কঠোর পদক্ষেপ প্রত্যাশা করা হয়। একইসঙ্গে ব্যর্থতায় অতীতের নির্বাচন কমিশনগুলোর পরিণতি স্মরণ করিয়ে দেওয়া হয়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে দলের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ এ তথ্য জানান।

শেখ ফজলে বারী মাসউদ বলেন, ‘ভোট কেন্দ্রে মোবাইল নিষিদ্ধ করার বিষয়ে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে। উনারা বিষয়টি বিবেচনায় নিয়ে এ-সংক্রান্ত নির্দেশনায় পরিবর্তন আনবেন বলে জানিয়েছেন। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে নির্বাচনী আইন অমান্যে ইসির নির্লিপ্ততা নিয়ে প্রশ্ন করা হয়েছে। টাকার ছাড়াছড়ি নিয়ন্ত্রণে ইসির উদাসীনতা এবং বিভিন্ন স্থানে ইসলামী আন্দোলনে নারী কর্মীদের ওপরে হামলার ঘটনায় ইসির কোনো পদক্ষেপ না নেওয়ার ব্যাপারে দলের পক্ষ থেকে ক্ষোভ জানানো হয়েছে। তারা ভবিষ্যতে বিষয়গুলোর প্রতি আরও আন্তরিক হবেন বলে কথা দিয়েছেন।’

তিনি বলেন, ‘জালভোট দেওয়ার প্রস্তুতি নিয়ে সংবাদ পাওয়া যাচ্ছে। সে বিষয়ে ইসিকে সতর্ক করা হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ে দলের উদ্বেগ তাদের জানানো হয়েছে। জনপ্রশাসনের বিশেষ কোনো কোনো দলের প্রতি ঝুঁকে যাওয়ার বিষয়ে সিইসির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা যে অভিযোগ-ই করি, তারা ভবিষ্যতে বিষয়গুলো দেখবেন বলেছেন। কিন্তু কথা হলো, সময় তো শেষ। তারা এতদিন কেন এসব বিষয়ে নজরদারি করলেন না। কেন তারা শক্ত অবস্থান নিলেন না, কেন কার্যকরী পদক্ষেপ নিলেন না। সেই বিষয়ে তাদের কোন সদুত্তর নাই। বিষয়টি আমাদের হতাশ করেছে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলে ছিলেন, দলের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মাওলানা সিদ্দিকুর রহমান প্রমুখ।

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১০

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১১

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১২

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৩

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৪

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৫

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৬

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৭

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৮

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৯

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X