কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৯:২২ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ
চরমোনাই পীর

যুক্তরাষ্ট্রকে ‘পরীক্ষিত বন্ধু’ হিসেবে প্রতিষ্ঠিত করার ‘প্রয়াস’ চালানো হচ্ছে 

বক্তব্য দিচ্ছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি: সংগৃহীত
বক্তব্য দিচ্ছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের ‘পরীক্ষিত বন্ধু’ হিসেবে প্রতিষ্ঠিত করার ‘একপাক্ষিক ও বিভ্রান্তিকর প্রয়াস’ চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। সম্প্রতি বিভিন্ন মহলের এমন প্রচেষ্টাকে ঐতিহাসিক সত্য ও বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতির সম্পূর্ণ পরিপন্থী বলেও উল্লেখ করেন তিনি।

তার মতে, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও আত্মমর্যাদাকে ক্ষুণ্ণ করে কোনো পরাশক্তিকে ঢালাওভাবে ‘পরীক্ষিত বন্ধু’ হিসেবে আখ্যায়িত করার সুযোগ নেই।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকাল ৩টায় বগুড়ার জেলা পরিষদ মিলনায়তন ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখা আয়োজিত তৃণমূল দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, বাজার সিন্ডিকেট ও অবৈধ অর্থনৈতিক তৎপরতা দমনে প্রশাসনের দৃশ্যমান কোনো সদিচ্ছা পরিলক্ষিত হচ্ছে না। ফলে একদিকে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা দেউলিয়া হওয়ার পথে, অন্যদিকে মুষ্টিমেয় কিছু অসাধু চক্রের হাতে জিম্মি হয়ে পড়েছে দেশের গোটা অর্থনীতি। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, দেশের এই গভীর সংকট থেকে উত্তরণের জন্য কেবল কথার ফুলঝুড়ি বরং অবিলম্বে সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

প্রায় চার বছর ধরে দেশে মূল্যস্ফীতি ৯ শতাংশের উপরে অবস্থান করছে, যা প্রকৃতপক্ষে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন করে তুলেছে বলে মনে করেন ইসলামী আন্দোলনের আমির। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার সাধারণ তো বটেই, মধ্যবিত্ত পরিবারেরও ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এই সংকট কেবল কোনো বৈশ্বিক পরিস্থিতির ফল নয়, বরং বছরের পর বছর ধরে চলা আর্থিক খাতের অব্যবস্থাপনা, লাগামহীন খেলাপি ঋণ, অর্থ পাচার এবং নীতি দুর্বলতারই অনিবার্য পরিণতি।

চট্টগ্রামের বন্যা পরিস্থিতি নিয়ে চরমোনাই পীর বলেন, বছরের পর বছর ধরে চট্টগ্রামের জলাবদ্ধতা ও বন্যা নিরসনের নামে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হলেও, দৃশ্যত কোনো সুফল পায়নি সাধারণ মানুষ। দুর্নীতির কারণে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও বাঁধ নির্মাণ কাজ থমকে আছে, যার খেসারত আজ দিতে হচ্ছে চট্টগ্রামের সাধারণ জনগণকে।

চট্টগ্রামের এই ভয়াবহ বন্যা পরিস্থিতির জন্য সরকারের চরম উদাসীনতা, অপরিকল্পিত উন্নয়ন এবং বন্যা নিয়ন্ত্রণে দীর্ঘদিনের ব্যর্থতাকে দায়ী করে তীব্র ক্ষোভ ও নিন্দা জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে আল্লামা আব্দুল হক আজাদ বলেন, জুলাই বিপ্লবের মূল চেতনা ছিল সাম্য, ন্যায়বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা। সেই লক্ষ থেকে দেশ দুরে সরে যাচ্ছে।

জেলা সভাপতি আ ন ম মামুনুর রশীদের সভাপতিত্ত্বে এবং জেলা সেক্রেটারি, অধ্যাপক শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় আজকের তৃণমূল দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে আরও বক্তব্য দেন আন্দোলনের সিনিয়র সহসভাপতি ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, বগুড়া জেলার সভাপতি মাওলানা আব্দুল মতিন, সহসভাপতি অধ্যাপক মীর মাহমুদুর রহমান চুন্নু, জয়েন্ট সেক্রেটারি অধ্যাপক মুফতি এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্য্যাপক জিয়াউর রহমান জিয়া, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বগুড়া জেলা শাখার সভাপতি মুহাম্মাদ সোহরাব হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি ফরহাদ হোসেন মন্টু, ইসলামী ছাত্র আন্দোনের সভাপতি ছাত্র নেতা সোহেল রানা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী

চট্টগ্রামে ৫৯ স্থানে এআই ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা

পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি

ফেনীর উত্তর আনন্দপুর যেন এক টুকরো ‘আর্জেন্টিনা’ 

এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকিতে মেসি

চট্টগ্রামে বন্যা ও ভূমিধসকবলিত এলাকা পরিদর্শনে যাবেন বিরোধীদলীয় নেতা

হেরে যাওয়ায় ব্রাজিলের সমর্থকরা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী 

‘ওয়ারিশ সূত্রে’ কে ইনকিলাব সেন্টারের দাবি করেছে, প্রশ্ন ওসমান হাদির বোনের

আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

বিশেষ ‘পেশাজীবী প্যাকেজ’ চালু করল টেলিটক

১০

জিম্বাবুয়ের কাছে সিরিজ হার, অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে লজ্জায় ডুবল বাংলাদেশ

১১

অপচিকিৎসায় পঙ্গুত্বের ঝুঁকিতে একাধিক নারী ও শিশু, তদন্তে প্রশাসন

১২

স্থানীয় সরকারের চার প্রতিষ্ঠানের তথ্য চাইল ইসি

১৩

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

১৪

পে-স্কেলে হঠাৎ পরিবর্তন, ইনক্রিমেন্ট থেকে বেতন- যা যা বদল হচ্ছে

১৫

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় প্রথমবার আনসার-ভিডিপির অংশগ্রহণ

১৬

খুলনা জেলা কারাগার থেকে বন্দি পালানোর ৩ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

১৭

কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-মরক্কোর ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১৮

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের

১৯

বাংলাদেশে এখন বিনিয়োগের উপযুক্ত সময়: ইতালির রাষ্ট্রদূত

২০
X