কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৬ এএম
অনলাইন সংস্করণ

ছেলেকে সঙ্গে নিয়ে ভোট দিলেন রবিউল আলম

ঢাকা–১০ আসনের বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম রবি। ছবি: কালবেলা
ঢাকা–১০ আসনের বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম রবি। ছবি: কালবেলা

ছেলে শেখ রাকিবুল আলমকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন ঢাকা–১০ আসনের বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম রবি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর ওয়াইডব্লিউসিএ স্কুল কেন্দ্রে তিনি ও তার ছেলে ভোট দেন।

ভোট প্রদান শেষে সাংবাদিকদেরকে রবিউল আলম বলেন, তার নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। সব দলের প্রার্থী ও নেতাকর্মীরা শৃঙ্খলা বজায় রেখে আচরণবিধি মেনে চলছেন এবং ভোটাররা অবাধে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন।

তিনি বলেন, ভোটকেন্দ্রে গিয়ে তিনি দেখেছেন ভোটাররা সুন্দরভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। কোথাও আধিপত্য বিস্তার বা প্রভাব খাটানোর চেষ্টা নেই। প্রশাসনও শান্তিপূর্ণ পরিবেশ ও সহাবস্থান নিশ্চিত করতে সফল হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

ত্রুটি–বিচ্যুতি সম্পর্কে জানতে চাইলে রবিউল বলেন, সকাল থেকে বড় কোনো ত্রুটি তার চোখে পড়েনি। তবে কয়েকটি কেন্দ্রে কিছু পোলিং এজেন্ট অজ্ঞতার কারণে দেরিতে কেন্দ্রে ঢুকতে পেরেছেন। কোথাও কোথাও প্রিসাইডিং কর্মকর্তা বা সংশ্লিষ্টদের অভিজ্ঞতার ঘাটতির কারণে ভোট কার্যক্রম শুরুর প্রাথমিক ধাপে কিছুটা ধীরগতি দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ঘটনার বিষয়ে তিনি বলেন, আগের রাতে কিছু ব্যক্তি দলবদ্ধভাবে কেন্দ্রে যাওয়ার চেষ্টা করেছিলেন। কেন্দ্রে যেতে চাওয়ার কারণ কি আমি জানি না। এমনও হতে পারে যে তারা হয়তো মনে করেছে যে আমরা দলবদ্ধভাবে গিয়ে প্রিসাইডিং অফিসার পুলিং অফিসারের সাথে সাক্ষাত করে আসি দেখা করে আসি। আমাদের উপস্থিতি জানান দিয়ে আসি। কিন্তু সেটা যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয় সেটা যে বিধিসম্মত না সেটা অনৈতিক অবৈধ এটা তারা জানেন না এরকমও হতে পারে। কিন্তু কেউ গিয়ে এমন কিছু করেননি যে কেন্দ্র দখলের চেষ্টা কেন্দ্র নিয়ন্ত্রণের চেষ্টা, প্রিজাইডিং অফিসার পোলিং অফিসারদের নিজের মত করে ব্যবহারের চেষ্টা অথবা তাদেরকে কোন হুমকি দেওয়া এইরকমের কিছু ঘটেনি।

রবি বলেন, তিনি দীর্ঘ ৩৩ বছর এলাকায় রাজনীতি করেছেন এবং এলাকার মানুষের সঙ্গে সব পরিস্থিতিতে ছিলেন। জনগণই তাকে প্রতিনিধিত্বের সুযোগ দিতে চায় বলেই তিনি মনে করেন এবং ভোটাররা নিজ দায়িত্বে ভোট দিচ্ছেন।

কিনি বলেন, এখন পর্যন্ত ঢাকা–১০ আসনে ভোটের পরিবেশ সুন্দর, সব দল ও প্রার্থী সমান সুযোগ পাচ্ছে এবং ভোটাররা অবাধে ভোট দিচ্ছেন। ভোটাররা যে রায় দেবেন, তা সব দলেরই মেনে নেওয়া উচিত।

নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার বিষয়ে জানতে চাইলে শেখ রবিউল আলম রবি বলেন, নির্বাচন বৈধ ও সুন্দরভাবে সম্পন্ন হলে জনগণের রায় অবশ্যই তিনি মেনে নেবেন। তার মতে, জনগণের রায় মেনে না নিলে রাজনীতি বা জনপ্রতিনিধিত্ব করা সম্ভব নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের

১০

কবরস্থান থেকে রান্নাঘর সবখানেই পানি, দুর্ভোগে টুঙ্গিপাড়াবাসী

১১

সমালোচনার মুখে এবার কড়া জবাব দিলেন মেসির স্ত্রী

১২

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কোনো আপস চলবে না: ককরোচ পার্টি

১৩

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

১৪

পাটের বাজার চড়া, কৃষকের মুখে হাসি

১৫

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা পূজা উদযাপন পরিষদের

১৬

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

১৭

পশ্চিম তীরে গাজা ধাঁচের অভিযান চালানোর আহ্বান বেন গভিরের

১৮

সাহাবুদ্দিনের পদত্যাগপত্রের ভাষা নিয়ে শিশির মনিরের সন্দেহ

১৯

জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’?

২০
X