কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজি প্রতিরোধে কঠোর নির্দেশনা শ্রমিক দলের

চাঁদাবাজি প্রতিরোধে কঠোর নির্দেশনা শ্রমিক দলের

দেশে আইনশৃঙ্খলা রক্ষা ও চাঁদাবাজি প্রতিরোধে সংশ্লিষ্ট সবা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত নেতাদের কঠোর নির্দেশনা দিয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দল। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দলটির প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে সম্মিলিত শ্রমিক পরিষদের প্রধান সমন্বয়কারী ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য শ্রমিক নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাসকে ডোকে নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তাকে কঠোর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

শ্রমিক দলের নোটিশে বলা হয়, অফিস আদালতের শ্রমিক-কর্মচারী, যানবাহনের যাত্রী ও পথচারী এবং সর্বসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মিল-কলকারখানা, যানবাহন ফুটপাত, দোকানপাট, অফিস-আদালতপাড়া ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে কর্মরত সব শ্রমিক-কর্মচারী ভাইবোনদের প্রতি নির্দেশক্রমে অনুরোধ জানানো যাচ্ছে যে, দেশে প্রচলিত আইনশৃঙ্খলা পরিপন্থী যেকোনো ধরনের কর্মকাণ্ড বিশেষ করে বিশৃঙ্খলা সৃষ্টি, চাঁদাবাজিসহ সব প্রকার অবৈধ কার্যকলাপ থেকে নিজে বিরত থাকুন এবং অন্যকেও বিরত রাখুন। পাশাপাশি আশপাশে সংঘটিত যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত অবহিত করুন এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করার জন্য আহ্বান জানানো হচ্ছে।

নোটিশে আরও বলা হয়, এ বিষয়ে সাংগঠনিক পদক্ষেপ গ্রহণের জন্য জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় ও সব পর্যায়ের নেতাকর্মীদের করণীয় নির্ধারণের জন্য সব ইউনিট ও বিভাগীয় কমিটিকে জরুরি সভা আয়োজনের জন্য অনুরোধ করা যাচ্ছে।

এ ছাড়া প্রতিটি বিভাগীয় পর্যায়ের সভায় জাতীয়তাবাদী শ্রমিক দল ও সম্মিলিত শ্রমিক পরিষদের প্রধান সমন্বয়কারী এবং সংসদীয় আসন ৭২-এর (পাবনা-৫) সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত থাকবেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১০

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১১

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১২

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৪

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৫

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৬

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৭

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৮

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৯

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

২০
X