কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

দলীয়করণের কারণে ইতিহাস বিকৃত ও শিক্ষার ক্ষতি হয়েছে : আবদুস সালাম

জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জিয়া শিশু কিশোর মেলার উদ্যোগে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। ছবি : কালবেলা
জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জিয়া শিশু কিশোর মেলার উদ্যোগে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। ছবি : কালবেলা

দলীয়করণের কারণে বিভিন্ন পর্যায়ে ইতিহাস বিকৃত হয়েছে এবং শিক্ষার ক্ষতি হয়েছে, মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

সোমবার (২ মার্চ) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জিয়া শিশু কিশোর মেলার উদ্যোগে এক ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

আবদুস সালাম বলেন, দেশে দীর্ঘদিন ধরে দলীয়করণের কারণে বিভিন্ন পর্যায়ে ইতিহাস বিকৃত হয়েছে এবং শিক্ষার ক্ষতি হয়েছে। এসব ক্ষতি পুষিয়ে নিতে শিশুদের সামনে সঠিক বিষয়গুলো উপস্থাপন করা জরুরি।

তিনি বলেন, শিশু-কিশোরদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সঠিক সংস্কৃতি, সাহিত্য ও ইতিহাস তাদের সামনে তুলে ধরতে হবে। শিশু-কিশোররাই দেশের ভবিষ্যৎ, তাই তাদের সুস্থভাবে গড়ে তোলা সবার দায়িত্ব।

তিনি বলেন, বর্তমান সরকার সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করতে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকে শিশু-কিশোরদের উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন। দীর্ঘ সময় পর দেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে, তাই সরকারকে কাজের জন্য সময় দিতে হবে।

আবদুস সালাম বলেন, ঢাকা মহানগরকে বাসযোগ্য করতে সিটি করপোরেশনের পাশাপাশি জনগণের সচেতনতা প্রয়োজন। নগরীর পরিচ্ছন্নতা, পরিবেশ উন্নয়ন ও মশার উপদ্রব কমাতে নাগরিকদের সহযোগিতা অপরিহার্য। নগরীর বিভিন্ন সমস্যা সমাধানে কাজ চলছে।

জনগণের সহযোগিতায় সিটি করপোরেশনকে আবার সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে শিশু-কিশোরদের নিয়ে কাজ করা সংগঠনের কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও এগিয়ে যাবে বলে তিনি আশা করেন।

এ সময় সংগীত শিল্পী মনির খান ও অভিনেতা শিবা শানুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

আত্মসমর্পণ করলেন আমির হামজা

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

১০

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

১১

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১২

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১৩

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১৪

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১৫

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৬

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

১৭

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

১৮

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৯

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

২০
X