কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সরকার খুন, ধর্ষণ ও চাঁদাবাজি বন্ধ করতে ব্যর্থ হয়েছে: হামিদুর রহমান আযাদ

বক্তব্য রাখছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, দেশ বর্তমানে এক অরাজক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। খুন, ধর্ষণ আর চাঁদাবাজির মহোৎসবে সাধারণ মানুষের জীবন আজ অতিষ্ঠ। সরকারের কার্যকর পদক্ষেপের অভাবে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। বর্তমান সরকার খুন, ধর্ষণ ও চাঁদাবাজি বন্ধ করতে ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) মহেশখালী উপজেলা দক্ষিণ জামায়াত আয়োজিত তৃণমূল দায়িত্বশীলদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

গত এক সপ্তাহে ঘটে যাওয়া লোমহর্ষক অপরাধের পরিসংখ্যান তুলে ধরে ড. হামিদুর রহমান আযাদ বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, গত ১৫ দিনে দেশে অন্তত ৪০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে গত এক সপ্তাহে উল্লেখযোগ্য কিছু ঘটনা হলো: গত ২৮ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গায় জীবননগরে বিএনপি সন্ত্রাসীদের হামলায় জামায়াত কর্মী হাফিজুর রহমান নিহতের ঘটনা জনমনে ভয়ভীতি সৃষ্টি করেছে। পাবনা ঈশ্বরদীতে দাদি ও নাতনিকে নৃশংসভাবে হত্যার পর ধর্ষণের ঘটনা সারা দেশকে স্তব্ধ করে দিয়েছে। গাজীপুরে বড় ভাইয়ের হাতে ছোট ভাইকে গলাটিপে হত্যার পর বনের ভেতর মাটিচাপা দেওয়ার ঘটনা উদঘাটিত হয়েছে। রাজধানী ঢাকায় গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর কমলাপুর ও ডেমরা এলাকা থেকে এক যুবকের (ওবায়দুল্লাহ) দেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে, যা চরম নিরাপত্তাহীনতার প্রমাণ। গাইবান্ধায় গত দুই সপ্তাহে জেলায় ৫ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যার মধ্যে আইনজীবীর সহকারীও রয়েছেন। ফলে পুরো জেলা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে ধর্ষণের পর শিশু হত্যা এবং নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে।

ড. হামিদ আযাদ উল্লেখ করেন যে, শুধু হত্যা বা ধর্ষণ নয়, সারা দেশে এক শ্রেণির অসাধু চক্রের চাঁদাবাজিতে সাধারণ ব্যবসায়ীরা অতিষ্ট। রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের হাট-বাজারেও পেশিশক্তির দাপটে চাঁদাবাজি চলছে। রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা সামাজিক শৃঙ্খলা ভেঙে ফেলছে। ​ তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা ও পক্ষপাতমূলক আচরণ অপরাধীদের উৎসাহিত করছে। অবিলম্বে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অপরাধীদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।

তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সরকারকে এর দায়ভার গ্রহণ করতে হবে। তিনি দলমত নির্বিশেষে সাধারণ মানুষকে এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

মহেশখালী উপজেলা দক্ষিণের আমির মাস্টার শামিম ইকবালের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- কক্সবাজার জেলা কর্মপরিষদ সদস্য মো. জাকের হোসেন, কক্সবাজার শহর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি কামরুল হাসান, মহেশখালী উপজেলা সেক্রেটারি আব্দুর রহিম, পৌরসভা সভাপতি মোতাহের হোসেন, ছোট মহেশখালী ইউনিয়ন সভাপতি মো. সোহাইল, কুতুবজোম ইউনিয়ন সেক্রেটারি আবদুর রহমানসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতারা।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X