কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৫:৩১ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৬, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

এবার হাতিয়ায় খেজুর বরাদ্দের পরিমাণ জানালেন হান্নান মাসউদ

আব্দুল হান্নান মাসউদ
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ | ছবি : সংগৃহীত

নোয়াখালীর হাতিয়া উপজেলার জন্য সৌদি আরব থেকে মোট ২০০ কেজি খেজুর এসেছে বলে জানিয়েছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।

খেজুর বরাদ্দ ও বিতরণ নিয়ে সচেতন মহলের বিভিন্ন প্রশ্নের প্রেক্ষিতে বুধবার (১১ মার্চ) নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান তিনি।

মাসউদ বলেন, বরাদ্দকৃত খেজুরগুলো প্রশাসনের মাধ্যমে হাতিয়ার এতিমখানা, হেফজ ও কওমি মাদ্রাসাগুলোতে বৈষম্যহীনভাবে বণ্টন করা হবে।

তিনি বলেন, হাতিয়ার জন্য সর্বমোট ২৫ কার্টুন খেজুর বরাদ্দ হয়েছে। প্রতি কার্টুনে ৮ কেজি করে খেজুর রয়েছে। সে হিসেবে মোট (২৫×৮) অর্থাৎ ২০০ কেজি খেজুর হাতিয়ার জন্য বরাদ্দ করা হয়েছে।

তিনি জানান, খেজুরের কার্টুনগুলো এখনো জেলা পর্যায় থেকে হাতিয়ার সংশ্লিষ্ট অফিসে পৌঁছেনি। খেজুরগুলো আসা মাত্রই প্রশাসনের মাধ্যমে হাতিয়ার এতিমখানা, হেফজ ও কওমি মাদ্রাসাগুলোতে সমভাবে বণ্টন করা হবে।

মাসউদ আরও বলেন, তিনি জবাবদিহিতায় বিশ্বাসী। নিজেদের নাগরিক অধিকারের বিষয়ে সচেতন হয়ে প্রশ্ন তোলায় হাতিয়ার সচেতন মহলকে তিনি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে জনগণের এই সচেতনতা ও আওয়াজ অব্যাহত রাখার আহ্বানও জানান তিনি।

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১০

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১১

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১২

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৩

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৪

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৬

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৭

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৮

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

১৯

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

২০
X