কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পিএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
সংরক্ষিত নারী আসন

বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের দ্বিতীয় দিনের সাক্ষাৎকার চলছে

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের দ্বিতীয় দিনের সাক্ষাৎকার। ছবি : সংগৃহীত
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের দ্বিতীয় দিনের সাক্ষাৎকার। ছবি : সংগৃহীত

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের দ্বিতীয় দিনের সাক্ষাৎকার চলছে।

শনিবার (১৮ এপ্রিল) দ্বিতীয় দিনের এই মনোনয়ন বোর্ডের সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

এদিকে, সাক্ষাৎকার গ্রহণের নির্ধারিত সময় দুপুর ৩টার অনেক আগে থেকেই গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আসতে শুরু করেন মনোনয়ন প্রত্যাশীরা। সাক্ষাৎকারকে কেন্দ্র করে চেয়ারম্যান কার্যালয় প্রাঙ্গণ ঘিরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। সাক্ষাৎকারে যোগ দিতে নির্দিষ্ট কার্ড সংগ্রহ করেছেন নারী নেত্রীরা।

দুইদিনের সাক্ষাৎকার পর্বের দ্বিতীয় দিনে আমন্ত্রণ পেয়েছেন ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রত্যাশীরা।

সাক্ষাৎকার শুরুর আগে নিজ নিজ আসনকেন্দ্রিক প্রতিশ্রুতির পাশাপাশি মনোনয়ন পাওয়ার প্রত্যাশার কথা জানান নারী নেত্রীরা।

দলীয় সূত্রে জানা যায়, মোট এক হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হলেও জমা দিয়েছেন প্রায় ৯০০ জন। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা এবং মনোনয়ন ফরম জমা দেয়ার সময় প্রার্থীদের জামানত হিসেবে দিতে হয় ৫০ হাজার টাকা।

জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন রয়েছে ৫০টি। এর মধ্যে, বিএনপি জোটের জন্য ৩৬টি, জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য একটি আসন সংরক্ষিত রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১১

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১২

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৩

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৪

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৫

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৬

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৭

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

১৮

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১৯

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

২০
X