কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পিএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমান প্রবাস থেকে সেনাপতির মতো নেতৃত্ব দিয়েছেন : শিমুল বিশ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস। ছবি : সংগৃহীত

পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবাস থেকে রণাঙ্গনের সেনাপতির মতো আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। দেশের ভেতরে খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক আর প্রবাস থেকে ছিলেন তারেক রহমান।’

রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে তিনি একথা বলেন।

তিনি বলেন, প্রবাস থেকে তারেক রহমান ঠিক সেনাপতির মতো রণাঙ্গনে কোন কর্মসূচির পর কোন কর্মসূচি দিতে হবে, কোন কর্মসূচি ঘোষণা করার পরে আন্দোলন সফল হবে সেসব দিক নির্দেশনা দিয়েছিলেন। আজকে তার বিরুদ্ধে যখন আমরা আন্দোলনে অংশগ্রহণকারী শক্তিরা কথা বলতে যাই যখন ভুলে যাই, কাকে অপমান করে আমরা বড় হতে চাইছি। সেই বিবেচনাবোধ আমাদের মধ্যে কাজ করে না। এটা আমাদের আমাদের দুর্গতির সতর্কবাণী।

শিমুল বিশ্বাস বলেন, তারেক রহমানের কথা ছাত্র-জনতার আন্দোলনে আমরা শ্রমিক শ্রেণিকে যুক্ত করেছিলাম। শ্রমিক শ্রেণি অকাতরে জীবন দিয়েছেন। সহস্রাধিক মানুষ যে জীবন দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বেশি শ্রমিক শ্রেণি। আমাদের সব জীবন দেওয়ার লক্ষ্য ছিল একটি নিরাপদ জীবন গড়া। গণতন্ত্র ফেরানোর এই লড়াইয়ে যার যতটুকু অবদান তা আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X