বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১৫ পিএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

‘পাচার ঠেকাতে তেলের দাম বৃদ্ধি করা হয়েছে’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি : কালবেলা
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি : কালবেলা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ইরানের সঙ্গে ইসরাইল ও আমেরিকা যুদ্ধের কারণে সারা বিশ্বে এখন তেল সংকটে রয়েছে। পার্শ্ববর্তী দেশে দাম বাড়ায় পাচার ঠেকাতে অবশেষে বাংলাদেশেও তেলের দাম বাড়ানো হয়েছে। এছাড়া সরকারের হাতে আর কোনো উপায় ছিল না।

রোববার (১৯ এপ্রিল) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগরে মসলা গবেষণা কেন্দ্র কৃষি গবেষণা ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সারা দেশের মধ্যে শিবগঞ্জ উপজেলায় বিভিন্ন জমিতে একই সঙ্গে ৪/৫টি সাথী ফসল উৎপাদন করেন কৃষকরা। তাদের ফসল সংরক্ষণের জন্য বর্তমান সরকার সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, কৃষকরা যেন তাদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য পান, সেজন্য দেশের বাহিরে ফসল রপ্তানীর ব্যবস্থা করা হয়েছে। উন্নতমানের ফসল উৎপাদনের জন্য কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে সরকার।

পাবনা ঈশ্বরদীর ডাল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পল্লী উন্নয়ণ একাডেমির (আরডিএ) ভারপ্রাপ্ত মহাপরিচালখ ড. আব্দুল মজিদ প্রমানিক, মসলা গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাসুদ আলম, মাহমুদুল হাসান সুজা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট: আব্দুল ওহাব, বিএনপি নেতা মাহবুব আলম মানিক, বুলবুল ইসলাম, আব্দুল করিম, মীর শাকরুল আলম সীমান্ত, যুবদল নেতা খালিদ হাসান আরমান।

অনুষ্ঠান শেষে বিকেলে প্রতিমন্ত্রী পৌর এলাকায় সুপেয় পানি সরবরাহ, রাস্তা, ব্রীজসহ ১৬টি উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন- বগুড়া জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নাজমুল হোসাইন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১০

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১১

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১২

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১৩

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৪

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

১৫

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১৬

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

১৭

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১৮

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১৯

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

২০
X