কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০২:১৯ এএম
আপডেট : ০৫ মে ২০২৬, ০৭:২৩ এএম
অনলাইন সংস্করণ

এনসিপিতে যোগ দিচ্ছেন ওয়ারিয়র্স অব জুলাইয়ের ৪ হাজার সদস্য

এনসিপি এবং ওয়ারিয়র্স অব জুলাইয়ের একাধিক কেন্দ্রীয় নেতা এ তথ্য জানিয়েছেন। ছবি : সংগৃহীত
এনসিপি এবং ওয়ারিয়র্স অব জুলাইয়ের একাধিক কেন্দ্রীয় নেতা এ তথ্য জানিয়েছেন। ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের সংগঠন ওয়ারিয়র্স অব জুলাইয়ের প্রায় ৪ হাজার সদস্য জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন। এনসিপি এবং ওয়ারিয়র্স অব জুলাইয়ের একাধিক কেন্দ্রীয় নেতা এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার (৫ মে) বিকেলে এনসিপি কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে অন্যান্যদের সঙ্গে ওয়ারিয়র্স অব জুলাইয়ের সদস্যরা এনসিপিতে নাম লেখাবেন।

যোগদান উপলক্ষে ওয়ারিয়র্স অব জুলাই নেতারা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে ওয়ারিয়র্স সভাপতি মো. সালমান হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান জিসান, সহ-সভাপতি মো. আতিকুল ইসলাম গাজী, সাংগঠনিক সম্পাদক মো. মুস্তাইম বিল্লাহ হাবীবি, কোষাধ্যক্ষ মো. গোলাম আজম, কর্মসূচি প্রনয়ণ ও বাস্তবায়ন সম্পাদক মো. মর্তুজা ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির শিকদার উপস্থিত ছিলেন। এ বিষয়ে জানতে চাওয়া হলে ওয়ারিয়র্স অব জুলাইয়ের সভাপতি মো. সালমান বলেন, বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে আমরা সংগঠনের সদস্যরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি এনসিপিতে যুক্ত হওয়ার। দীর্ঘ দেড় বছর আমরা ছোট্ট সংগঠন নিয়ে লড়াই করে আসছিলাম জুলাই সনদ, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করতে। কিন্তু বর্তমান সময়ে সরকারের যে মনোভাব সেখানে আমাদের ছোট্ট সংগঠন থেকে লড়াই করে তেমন ফল মিলছে না। সব মিলিয়ে গণভোট, জুলাই সনদ, জুলাই আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের লক্ষ্যেই আমাদের সব সংগ্রাম। আর সেই সংগ্রামকে বাস্তবে রূপান্তরিত করতে, দেশের মানুষের চাওয়া পূরণ করতে আমরা এই ঐতিহাসিক উদ্যোগ নিয়েছি। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, জুলাই যোদ্ধাদের একটি বড় অংশ এনসিপির রাজনীতিতে যুক্ত হচ্ছেন, এটি আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক একটি বিষয়। সব শ্রেণিপেশার সব চিন্তাধারার মানুষ দেশের স্বার্থের রাজনীতিটা করতে এনসিপিকে বেছে নিচ্ছে, এটাই এই মুহূর্তের বাস্তবতা। আমরা আরও সাংগঠনিক শক্তি অর্জনের দিকে মনযোগ দেব, মানুষের জীবনের সমস্যাগুলো সমাধানের রাজনীতিটা করে যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

১০

সীমান্তে বিএসএফের আরও একটি পুশইনচেষ্টা ভেস্তে দিল বিজিবি

১১

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

১২

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

১৩

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

১৪

অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট

১৫

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

১৬

পেনাল্টি বক্সের সামনে ‘ডি’ আকৃতি কেন?

১৭

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

১৮

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

১৯

চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে: অপরাজিতা আঢ্য

২০
X