কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০৮:১৫ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ১১:২০ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষমতাসীন অনেকেই দেশ ছেড়ে যাচ্ছেন : রিজভী

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছেন রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছেন রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পাসপোর্ট-ভিসা রেডি, তাদের অনেক নেতাকর্মী দেশ ছেড়ে পালাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার দুপুরে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, পুলিশি নির্বাচন এ দেশে আর হবে না। হতে দেবে না এদেশের জনগণ। ইতোমধ্যে আমরা শুনতে পাচ্ছি তাদের (আওয়ামী লীগের) অনেক নেতাকর্মী দেশ ছেড়ে চলে যাচ্ছেন এবং ওবায়দুল কাদেরসহ আরও অনেকে ইতোমধ্যে পাসপোর্টের ভিসা করে রেখেছেন। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, জবরদস্তি করে আবারও নির্বাচন করবে এটা আর সম্ভব নয়। আওয়ামী লীগের নেতাকর্মীরা বুঝতে পেরে ভিসা রেডি করে রেখেছেন। যে কোনো প্রকারে তারা আবারও নীলনকশার পুলিশি নির্বাচন করবে, এবার আর সম্ভব হবে না।

তিনি বলেন, শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে জনগণ ভোট দিবে না। ভোট দিবে পুলিশ। পুলিশ সুষ্ঠুভাবে ভোট দিবে শেখ হাসিনাকে জেতানোর জন্য, আওয়ামী লীগকে জেতানোর জন্য ভোটাররা ভোট দিবে না। পুলিশের ভোটে নির্বাচিত শেখ হাসিনা। ২০১৪ এবং ২০১৮ সালে পুলিশের ভোটে নির্বাচিত হয়েছেন তিনি। সামনে আবারও ওই ধরনের নির্বাচন করার পাঁয়তারা করছে। আর সেই স্বপ্নে বিভোর হয়ে আছেন ওবায়দুল কাদের সাহেবরা।

রিজভী বলেন, আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি। আমরা তলে তলে কোনো কাজে বিশ্বাস করি না। কিন্তু সরকার তলে তলে কাজে বিশ্বাস করে, তাদের দলের সাধারণ সম্পাদক বলেছেন। ওনারাই বিভিন্ন দেশের নাম উল্লেখ করে বলেন তারা ঠিক হয়ে গেছে। আমরা জনগণের শক্তিতেই এই সরকারকে বাধ্য করবো পদত্যাগ করতে এবং নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার দেওয়ার জন্য।

সারা দেশে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা মামলার বিবরণ তুলে ধরে রিজভী বলেন, এ পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী বুধবারের গণসমাবেশকে কেন্দ্র করে মোট গ্রেপ্তার প্রায় ৩০০ জনের অধিক নেতাকর্মী। তিনি অভিযোগ করে বলেন, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এর গুলশানস্থ নিজ বাড়িতে গোয়েন্দা পুলিশ পরিচয়ে তল্লাশি চালায়। তাকে না পেয়ে তার বাড়ির লোকজনদের ভয়-ভীতি প্রদর্শন করে।

সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১০

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১১

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১২

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৩

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৪

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১৫

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১৬

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১৭

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১৮

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৯

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

২০
X