কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০৭:৩০ এএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ০৭:৩৩ এএম
অনলাইন সংস্করণ

সার্জারির পর আইসিইউতে পর্যবেক্ষণে খালেদা জিয়া

খালেদা জিয়া। পুরোনো ছবি
খালেদা জিয়া। পুরোনো ছবি

মার্কিন চিকিৎসকদের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সার্জারি সম্পন্ন হওয়ার পর আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।

পেটে পানি আসা ও রক্তক্ষরণ বন্ধে তার শরীরে টিপস প্রতিস্থাপন করা হয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে দুই রক্তনালির মধ্যে একটি নতুন সংযোগ তৈরি করেছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

বিএনপি চেয়ারপারসনের জন্য গঠিত মেডিকেল বোর্ডের একজন বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, খালেদা জিয়ার সার্জারি সফলভাবে হয়েছে। এখন তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তিনি বলেন, টিপস করার ফলে খালেদা জিয়ার লিভারে রক্তক্ষরণ এবং পেটে পানি জমার উপশম হবে। তবে খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন প্রয়োজন, এটা তার আগের ধাপ।

মেডিকেল বোর্ডের পক্ষ থেকে শুক্রবার খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হতে পারে বলে জানান এই বিশেষজ্ঞ চিকিৎসক।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সার্জারির জন্য ওটিতে নেওয়া হয়।

সার্জারির সময় অধ্যাপক ডা. হামিদ আহমেদ আব্দুর রব, অধ্যাপক ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস, জেমস পিটার হ্যামিলটন, ডা. এফ এম সিদ্দিকী, এ জেড এম জাহিদ হোসেন, ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. নুরুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

দুপুরে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বিদেশি চিকিৎসকদের সঙ্গে কথাও বলেন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় অধ্যাপক ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস এবং অধ্যাপক জেমস পিটার হ্যামিলটন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সাড়ে ১০টায় তারা এভারকেয়ার হাসপাতালে যান এবং খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে কাজ শুরু করেন। রাত ২টায় যুক্তরাষ্ট্র থেকে আসেন অধ্যাপক হামিদ রব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X