কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ১২:০১ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

জরুরি সংবাদ সম্মেলনে যে বার্তা দিলেন মির্জা ফখরুল

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা

আগামীকাল ২৮ অক্টোবর বিএনপি মহাসমাবেশ নয়াপল্টনেই হবে, বাধা দিলে এর সম্পূর্ণ দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তিনি এসব কথা বলেন। মহাসমাবেশ ঘিরে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে অভিযোগ তুলে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং আটককৃতদের মুক্তি দাবি করেন মির্জা ফখরুল।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশের অনুমতি দেওয়ার কিছু নাই, সমাবেশ করা আমাদের সাংবিধানিক অধিকার। আমাদের সমাবেশ হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ।

মির্জা ফখরুল বলেন, ২৮ অক্টোবরের সমাবেশের মধ্যে দিয়ে আমরা সরকারকে একটি বার্তা দিতে চাই, চাপ প্রয়োগ করে দাবি আদায় করতে চাই। তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিতে সরকারকে বাধ্য করা হবে।

আমরা এখনো ডিএমপি কমিশন থেকে থেকে চিঠি পাইনি, আমরা আশা করি তারা শনিবারের মহাসমাবেশে বাধা দেবে না। তারা আমাদের সহযোগিতা করবে বলেও আশা প্রকাশ করেন মির্জা ফখরুল।

তিনি আরও বলেন, গতকাল নির্বাচন কমিশন নিজেই বলেছে দেশে নির্বাচনের পরিবেশ নেই। অথচ অবৈধ প্রধানমন্ত্রী ব্রাসেলসে বসে বক্তৃতা দিচ্ছে, বলছে- দেশের সুষ্ঠু নির্বাচনের পরিবেশ রয়েছে। অথচ বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করে ২০১৪ ও ২০১৮ সালের মতো আবারও একতরফা নির্বাচন করতে চাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

বর্তমান সরকারকে ভয়াবহ ফ্যাসিস্ট ও অবৈধ আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, এ সরকার অবৈধভাবে ক্ষমতায় বসে আছে। অসাংবিধানিকভাবে ক্ষমতায় বসে আছে। এই সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে কখনো এ দেশে সুষ্ঠু নির্বাচন হবে না, দেশের মানুষ পছন্দমতো ভোট দিতে পারবে না। তাই, এ সরকারকে পদত্যাগ করতেই হবে, সংসদ বিলুপ্ত করতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে মেনে নিতে হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, বেগম সেলিমা রহমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মো. আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ২৮ অক্টোবর রাজনৈতিক সমাবেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X