কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০৮:৪৩ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

সাহস থাকলে দিনে মাঠে নামুন : পাপ্পা গাজী

তারাব বিশ্বরোড এলাকায় এক পথসভায় কথা বলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গাজী গোলাম মূর্তজা পাপ্পা। ছবি : কালবেলা
তারাব বিশ্বরোড এলাকায় এক পথসভায় কথা বলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গাজী গোলাম মূর্তজা পাপ্পা। ছবি : কালবেলা

বিএনপি জামায়াতের যে কোনো অবৈধ ও ধ্বংসাত্মক কর্মসূচি কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়ে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ছেলে গাজী গোলাম মূর্তজা পাপ্পা বলেছেন, ‘রূপগঞ্জে নাশকতাকারীদের ঠাঁই নেই’।

বৃহস্পতিবার (২ নভেম্বর) তারাব বিশ্বরোড এলাকায় এক পথসভায় তিনি এ কথা বলেন। বিএনপি জামায়াতের হরতাল অবরোধ প্রতিরোধের ডাক দিয়ে সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত রূপগঞ্জের বিভিন্ন পয়েন্টে সমাবেশের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।

বিএনপি-জামায়াতের উদ্দেশে পাপ্পা বলেন, রাস্তায় আসুন, দিনের বেলায় আসুন, চোরাগুপ্তা হামলা করে জনগণের সম্পদ নষ্ট করে আপনাদের কোনো লাভ নেই। সংবিধান অনুযায়ী জানুয়ারিতে জাতীয় নির্বাচন হবে, আপনারা সংবিধানকে অবহেলা করছেন।

তিনি বলেন, আপনারা জানেন প্রত্যেকটি ঘরে শিশু আছে। এই পরীক্ষার সময় তাদের স্কুলে যেতে বাধা সৃষ্টি করছেন। তাদের পিতা-মাতারা চিন্তিত। এসব শিশুদের ভবিষ্যৎ ধ্বংস করে আপনারা কি জনগণের ভালোবাসা পাবেন?

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল খান, যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজুল হক, মাহবুবুর রহমান ভূইয়া মেহের, সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান, হাবিবুর রহমান হারেজ, হাফিজুর রহমান সজীব, প্রচার সম্পাদক মাছুম চৌধুরী অপু, কামরুল হাসান তুহিন, মোস্তাফিজুর রহমান শাহিন, সালাউদ্দিন ভূইয়া, তোফায়েল আহমেদ আলমাস, ব্যারিস্টার আরিফ আহমেদ ভূইয়া, জাহেদ আলী, তাবিবুল কাদির তমাল, এমায়েত হোসেন, হাবিবুর রহমান হাবিব, ফিরোজ ভূইয়া, মিজানুর রহমান মিজান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১১

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১২

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৩

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৪

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৫

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৬

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৮

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৯

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

২০
X