কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০৪:১২ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

স্বতঃস্ফূর্ত অবরোধ প্রমাণ করে জনগণ সরকারের পতন চায় : এবি পার্টি

রাজধানীতে এবি পার্টির বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
রাজধানীতে এবি পার্টির বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

বিএনপিসহ যুগপৎ জোটের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রতি সংহতি জানিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

মিছিলে নেতৃত্ব দেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমুল হক। মিছিলটি সকাল থেকে নাইটিঙ্গেল মোড়, সেগুন বাগিচা অঞ্চল ও পুরানা পল্টন সড়কসমূহ প্রদক্ষিণ করে বিজয়নগর বাজারের কাছে এলে পুলিশি বাঁধার সম্মুখীন হয়। পরে বিজয়-৭১ চত্বরে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা।

সমাবেশে আব্দুল ওহাব মিনার বলেন, ২৮ অক্টোবর সরকারের বিপক্ষে জনজোয়ার দেখে তারা অস্থির হয়ে গেছে। জনতার বিক্ষোভ দমন করতে তাই তারা পুরোনো কায়দায় হামলা, মামলা ও গ্রেপ্তারে মেতে উঠেছে।

তিনি বিএনপি নেতা আমীর খসরু, আলতাফ হোসেন, জহিরউদ্দিন স্বপনসহ দেশব্যাপী গ্রেপ্তার অভিযানের নিন্দা জানিয়ে বলেন, গণতান্ত্রিক আন্দোলনের নেতাদের গ্রেপ্তারের ফলে নেতৃত্ব স্বয়ংক্রিয়ভাবে কর্মীদের হাতে চলে যাবে। অতীতে এ ধরনের পদক্ষেপের ফল ভালো ছিল না। সরকারকে সতর্ক করে তিনি বলেন, অবিলম্বে হামলা, মামলা, গ্রেপ্তার বন্ধ করুন।

সদস্যসচিব মজিবুর রহমান মন্জু বলেন, ভয়-ভীতি উপেক্ষা করে স্বতঃস্ফূর্ত অবরোধ প্রমাণ করে জনগণ সরকারের পতন চায়।

সরকারের ইঙ্গিতে আজ্ঞাবহ নির্বাচন কমিশনের সংলাপকে নাটক হিসেবে অভিহিত করে তিনি বলেন, এই কমিশন অযোগ্য ও ব্যর্থ। সরকারের দালালী করার কৌশলও তারা ভালো করে রপ্ত করতে পারেনি, শিগগিরই এই কমিশন পদত্যাগ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল, যুবপার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক গাজী নাসির, যুগ্ম সদস্য সচিব সফিউল বাসার, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম নান্নু, আমিরুল ইসলাম নুর, যুবপার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক তোফাজ্জল হোসেন রমিজ, কেন্দ্রীয় কমিটির সদস্য শাহজাহান ব্যাপারী, সাবেক ছাত্রনেতা রিপন মাহমুদ, ছাত্রনেতা হাসিবুর রহমান খান, পল্টন থানার আহ্বায়ক আব্দুল কাদের মুন্সিসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানির ট্যাংক বসাতে গিয়ে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

‘রাজধানীর কোন রুটে কোন কোম্পানির বাস চলবে, তা নিয়ে কাজ চলছে’

গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে 

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

১০

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

১১

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

১২

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

১৩

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

১৪

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

১৬

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১৭

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১৮

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১৯

সবার আগে নকআউটে কারা

২০
X