কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ১১:২৭ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

অবরোধ সমর্থনে খুলনায় বিএনপির মিছিল

অবরোধ সমর্থনে খুলনা মহানগরীতে বিএনপির মিছিল। ছবি : কালবেলা
অবরোধ সমর্থনে খুলনা মহানগরীতে বিএনপির মিছিল। ছবি : কালবেলা

‘একতরফা’ তপশিল বাতিল এবং একদফার আন্দোলনের ধারাবাহিকতায় দেশব্যাপী চলমান অবরোধের সমর্থনে খুলনায় জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৭ নভেম্বর) দুপুরে খুলনা মহানগরীর নিরালা মোড় থেকে লায়ন্স স্কুলের সামনে পর্যন্ত এই মিছিল হয়।

মিছিলে খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু হোসেন বাবু, মহানগর ও জেলা বিএনপির স ম আব্দুর রহমান, শের আলম সান্টু, বদরুল আনাম খান, তৈবুর রহমান, মাহবুব হাসান পিয়ারু, শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, আশরাফুল আলম নান্নু, মো. মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, এনামুল হক সজল উপস্থিত ছিলেন।

এ ছাড়া খুলনা মহানগর ও জেলা শাখার অন্তর্গত থানা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবদের মধ্যে হাফিজুর রহমান মনি, মুর্শিদ কামাল, সাজ্জাদ আহসান পরাগ, মোল্লা সাইফুর রহমান, ইমাম হোসেন,আবু সাঈদ হাওলাদার আব্বাস, খন্দকার ফারুক হোসেন; আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে ওয়াহিদুজ্জামান রানা, আব্দুস সালাম, তারিকুল ইসলাম, মোহাম্মদ জাহিদ হোসেন, মিজানুর রহমান মিল্টন, ফারুক হোসেন ছিলেন।

মিছিলে কাজী নেহিবুল হাসান নেহিম, নাদিমুজ্জামান জনি, আব্দুল আজিজ সুমন, আব্দুল আল কাফি সখার জাবির আলীর নেতৃত্বে মহানগর ও জেলা যুবদল নেতৃবৃন্দ; শফিকুল ইসলাম শফির নেতৃত্বে শ্রমিক দল; আতাউর রহমান রুনু, শফিকুল ইসলামের শাইন ও মুনতাসির আল মামুনের নেতৃত্বে মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক দল; ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চুর নেতৃত্বে জাসাস; শাহনাজ সরোয়ারের নেতৃত্বে খুলনা মহানগর মহিলা দল; সজীব তালুকদারের নেতৃত্বে কৃষক দল; ইশতিয়াক আহমেদ ইস্তি, মাসুম বিল্লাহ, গোলাম মোস্তফা তুহিন ও তাজিম বিশ্বাসের নেতৃত্বে খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X