কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০১:০৯ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গবাজারে ছাত্রদল নেতা রাকিবের নেতৃত্বে মিছিল

বঙ্গবাজারে ছাত্রদল নেতা রাকিবের নেতৃত্বে মিছিল। ছবি : কালবেলা
বঙ্গবাজারে ছাত্রদল নেতা রাকিবের নেতৃত্বে মিছিল। ছবি : কালবেলা

সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং নির্বাচনী তপশিল বাতিলের দাবিতে অষ্টম দফায় হরতাল সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার সকালে পুলিশ হেড কোয়ার্টারের পার্শ্ববর্তী বঙ্গবাজার মোড় থেকে ঢাবির ফজলুল হক মুসলিম হল গেট পর্যন্ত মিছিল করা হয়। এতে নেতৃত্ব দেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব। মিছিল থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিনিয়র সহসভাপতি রাকিবুল হাসান চাঁদকে গ্রেপ্তার করে পুলিশ।

মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক জামিল মুরসালিন, সদস্য মো. অলিউজ্জামান সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল, ঢাবির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ্, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম শাহিন, ঢাবির সূর্যসেন হল ছাত্রদলের মনোয়ার হোসেন প্রান্ত, সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সৈয়দ ইয়ানাথ ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি মহিউদ্দিন রুবেল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি কাওছার আহম্মেদ রনি, যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক সেলিম মাহমুদ, মো. রাকিব হোসাইন খান, সুলতানা আক্তার মিম, সহনাট্য বিষয়ক সম্পাদক মুনতাসীর মামুন, ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি ইব্রাহিম কার্দী, পিয়াল হাসান, শাহাদাত হোসেন মানিক, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি মো. মজিবুল হক রিপন, শাহাদাত হোসেন শাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আবির, আহমাদ উল্লাহ, আব্দুর রহিম, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম রিয়াজ, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাদিকা তামান্না রেমি, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক গণ শিক্ষা বিষয়ক সম্পাদক এম এইচ রাসেল বিল্লাহ, মো. টগর প্রধান, মো. রাসেল, জাহিদ হোসেন ফাহিম বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে বদলি

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১০

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১১

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১২

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৩

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

১৫

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১৬

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১৭

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১৮

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১৯

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

২০
X