কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০৪:২৯ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় আহমেদ রুহীকে শোকজ

আওয়ামী লীগ মনোনীত এমপি পদপ্রার্থী মোশতাক আহমেদ রুহী। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগ মনোনীত এমপি পদপ্রার্থী মোশতাক আহমেদ রুহী। ছবি : সংগৃহীত

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় নেত্রকোনা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত এমপি পদপ্রার্থী মোশতাক আহমেদ রুহীকে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

আজ শুক্রবার (১ ডিসেম্বর) নির্বাচনী অনুসন্ধান কমিটির নেত্রকোনা-১ এর চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ সোলায়মান কবীর স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে তলব করা হয়।

আদেশে বলা হয়, দৈনিক যুগান্তর (অনলাইন) ও আজকের খবর পত্রিকায় মোশতাক আহমেদ রুহীকে নিয়ে প্রকাশিত সংবাদটি নির্বাচন অনুসন্ধান কমিটির দৃষ্টিগোচর হয়েছে।

এতে আরও বলা হয়, নেত্রকোনা-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত এমপি পদপ্রার্থী হিসেবে ঘোষণার পর ২৯ নভেম্বর সড়কপথে শতাধিক প্রাইভেটকার ও দুই সহস্রাধিক মোটরসাইকেল বহর নিয়ে নেতাকর্মীরা আপনাকে বরণ করে নেন এবং আনন্দ মিছিল করেন। শোডাউন ও আনন্দ মিছিলের কারণে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে জনদুর্ভোগ সৃষ্টি হয়।

পরে দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ও কলমাকান্দা উপজেলা অডিটরিয়ামে দুটি পৃথক নির্বাচনী প্রস্তুতিমূলক সভায় প্রধান অথিতির বক্তব্য দেন। এ সময় নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এমন কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর ৮(ক) অনুচ্ছেদ এবং ১২ অনুচ্ছেদের স্পষ্ট লঙ্ঘন বিধায় নির্বাচন-পূর্ব অনিয়ম মর্মে পরিলক্ষিত হচ্ছে।

এমতাবস্থায়, আপনার বিরুদ্ধে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ৮(ক) অনুচ্ছেদ এবং ১২ অনুচ্ছেদের লঙ্ঘনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কেন বিষয়টি নির্বাচন কমিশনের নিকট প্রেরণ করা হবে না মর্মে ২ ডিসেম্বর বিকেল ৩টার মধ্যে সিনিয়র সহকারী জজ দুর্গাপুর কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য প্রদানের জন্য আদেশ দেওয়া হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

১০

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

১১

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

১২

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

১৩

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

১৪

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

১৫

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

১৬

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

১৭

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

১৮

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কী কী করা যাবে, জানাল দূতাবাস

১৯

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

২০
X