কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৫ এএম
অনলাইন সংস্করণ

৭৫’র পরে ক্ষমতায় এসে ইতিহাস বিকৃত করেছে বিএনপি : জয়

সজীব ওয়াজেদ জয়। ছবি : সংগৃহীত
সজীব ওয়াজেদ জয়। ছবি : সংগৃহীত

১৯৭৫ এর পর বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে ইতিহাস বিকৃত করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

শুক্রবার (১ নভেম্বর) রাতে একটি হোটেলে ‌‘LIVE : Let's Talk-তরুণদের মুখোমুখি সজীব ওয়াজেদ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ১৯৭৫ এর পর ক্ষমতায় এসে ইতিহাস বিকৃত করেছে বিএনপি-জামায়াত। ইউরোপের ১৩টি দেশে আইন আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস বিকৃত করা যাবে না। যদি ইউরোপে গিয়ে হলোকাস্ট নিয়ে বিকৃতি করেন, আপনার জেল হবে। এটা তাদের আইন। আমরাও সেই আইন করেছি। একাত্তরের স্বাধীনতার চেতনার ইতিহাস বিকৃত করা হলে সেটার সাজা হচ্ছে জেল।

জয় বলেন, বিএনপি-জামায়াতের সময় বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল বাংলাদেশ। আমরা অনেক দূর এগিয়ে এসেছি। অনেকে এখন দুর্নীতি নিয়ে চিন্তিত, দুর্নীতি নেই আমি অস্বীকার করব না। তবে যদি সেই রকম দুর্নীতি থাকত, এত দ্রুত সকল প্রজেক্ট করা সম্ভব হতো না। আওয়ামী লীগের পক্ষ থেকে আমরাও চাই না, বাংলাদেশে দুর্নীতি থাকুক।

তিনি বলেন, আপনি যদি যুক্তরাষ্ট্রে, ইউরোপে, নরওয়েতে যান, সেখানে কি দুর্নীতি নেই? অবশ্যই আছে। তবে অনেকটা কম। আমাদের ভবিষ্যতে উদ্যোগ হচ্ছে, দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করব। যত আইন আছে সেগুলোকে শক্তিশালী করব।

জয় আরও বলেন, আমাদের যত সার্ভিস ডিজিটালাইজড করছি, এখানে দুর্নীতি সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে। শুধু কমছে না, বন্ধ হয়ে যাচ্ছে। আগের টেন্ডারের কাগজ নিয়ে অনেক দুর্নীতি, মারপিট হতো, এখন কি এসব কথা শোনা যায়? না, এখানে দুর্নীতি করার আর উপায় নেই। কারণ টেন্ডারের সবকিছু ডিজিটালাইজড হয়ে গেছে।

বাংলাদেশের তরুণদের কাছে আওয়ামী লীগ জনপ্রিয় দল জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের যে পরিমাণ উন্নয়ন আওয়ামী লীগ করেছে, এটা বাংলাদেশের ইতিহাসে হয়নি। আর কেউ কল্পনা করতে পারে না এত অল্প সময় বাংলাদেশে এত এগিয়ে আসবে। এটা একমাত্র আওয়ামী লীগ সরকার করে দেখিয়ে দিয়েছে। তার জন্য তরুণরা আওয়ামী লীগকে ভালোবাসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

১০

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১১

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

১২

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

১৩

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

১৪

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১৫

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১৬

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

১৭

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

১৮

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

১৯

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

২০
X