কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৬:৪০ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

সুষ্ঠু নির্বাচন হলে লাঙ্গল বিপুল ভোট জয়লাভ করবে : বাবলা 

শ্যামপুর ও কদমতলীতে গণসংযোগ করেছেন বাবলা।
শ্যামপুর ও কদমতলীতে গণসংযোগ করেছেন বাবলা।

সুষ্ঠু নির্বাচন হলে লাঙ্গল মার্কা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে বলে মন্তব্য করেছেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে তিনি শ্যামপুর ও কদমতলীতে গণসংযোগ করেছেন। এসময় তিনি কয়েকটি নির্বাচনী মিছিল ও পথসভায় বক্তব্য রাখেন। বাবলা গণসংযোগকালে ভোটারদের কাছে লাঙ্গলে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।

পথসভায় ভোটারদের উদ্দেশ্যে বাবলা বলেন, জাতীয় পার্টি সবসময় দেশের কল্যাণে কাজ করেছে। আমাদের প্রতিটি নেতাকর্মী শান্তি প্রিয়। আমরা সহিংসতায় বিশ্বাস করি না। আর জনগণও শান্তির পক্ষে। আমি বিশ্বাস করি এ এলাকার জনগণ যদি তাদের ভোট দেওয়ার সুযোগ পায়, সুষ্ঠু নির্বাচন হয় তাহলে লাঙ্গল মার্কা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে।

গণসংযোগকালে জাপার কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, কাউসার আহমেদ, ইব্রাহিম মোল্লা, শাহনাজ পারভীনসহ স্থানীয় জাতীয় পার্টি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, আড়াই মিনিটে গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

১০

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১১

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১২

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১৩

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১৫

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১৬

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৭

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৮

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১৯

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

২০
X