কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ১০:২২ এএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ১১:২১ এএম
অনলাইন সংস্করণ

কারওয়ান বাজারে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিলি

কারওয়ান বাজারে জামায়াতের লিফলেট বিলি। ছবি : কালবেলা
কারওয়ান বাজারে জামায়াতের লিফলেট বিলি। ছবি : কালবেলা

প্রহসনের নির্বাচন বর্জন, ভোটদান থেকে বিরত থাকা এবং ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিলি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর হাতিরঝিল অঞ্চলের নেতাকর্মীরা।

এতে নেতৃত্ব দেন সংগঠনের ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য আমিনুল ইসলাম, মনির আহমেদ, জামায়াত নেতা ফরিদ আহমেদ রুবেল, মিয়া মুহাম্মদ তৌফিক প্রমুখ।

গণসংযোগকালে সমবেত জনতার উদ্দেশে আতাউর রহমান সরকার বলেন, আওয়ামী লীগ ১৫ বছর ধরে চেপে বসে আছে। তারা তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে আগামী ৭ জানুয়ারি আরেকটি প্রহসনের নির্বাচনের আয়োজন করেছে। যাতে এ দেশের প্রতিনিধিত্বশীল কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি।

তিনি আওয়ামী লীগের সাজানো, পাতানো নির্বাচনের বিরুদ্ধে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে রাজপথে ঐক্যবদ্ধভাবে নেমে আসার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

১০

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১১

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

১২

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১৩

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১৪

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১৫

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১৬

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১৭

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৮

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৯

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

২০
X