কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৪:৩১ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

৩৫০ স্পটে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ

ঢাকার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করছেন জামায়াতের নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
ঢাকার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করছেন জামায়াতের নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের গণআন্দোলনের অংশ হিসেবে নির্বাচন বর্জন ও ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে রাজধানীর ৩৫০ স্পটে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা।

বুধবার (২৭ ডিসেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানান ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার সহকারী আব্দুল্লাহ সাইফ।

বিবৃতিতে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, আওয়ামী সরকার আগামী ৭ জানুয়ারি নীল নকশার একতরফার নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। যেখানে নির্বাচনের নামে প্রহসন ও তামাশার নাটক মঞ্চস্থ হতে চলেছে। ইতোমধ্যেই বাংলাদেশের সকল বিরোধী রাজনৈতিক দল এই সরকারের প্রহসনের নির্বাচনকে বর্জন করেছে। এ দেশের আপামর জনগণেরও এই তামাশার নির্বাচন নিয়ে কোনো আগ্রহ নেই। এই ডামি প্রার্থীর ডামি নির্বাচন বর্জন ও বিরোধী দলসমূহের গণআন্দোলনে জনমত তৈরির লক্ষ্যে আমরা গণসংযোগ অব্যাহত রেখেছি। রাজধানী ঢাকা সহ সারাদেশে জামায়াতে ইসলামীর পক্ষ হতে লিফলেট বিতরণ করছি।

জাতির মুক্তির জন্য, নিজেদের অধিকার আদায়ের জন্য ৭ই জানুয়ারির নির্বাচনে শুধু নিজেরাই ভোট প্রদান থেকে বিরত থাকবেন বরং আশপাশের সকল জনগণকে ভোট দান থেকে বিরত থাকার আহ্বান জানাবেন। একইসাথে প্রহসনের এই নির্বাচন রুখে দিয়ে সরকারের পতন ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার গণআন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

ড. হেলাল বুধবার শাহজাহানপুর থানার উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে এসব কথা বলেন।

এছাড়াও কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রহসনের নির্বাচন বর্জন ও ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন থানায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১০

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১১

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১২

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৩

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৪

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৫

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৭

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৮

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

২০
X