কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০৫:০৭ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ

নবীনগরে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে অসহযোগ আন্দোলনের পক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন ব্রাক্ষণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাজিব আহসান চৌধুরী পাপ্পু।

শুক্রবার (২২ ডিসেম্বর) নেতৃবৃন্দ নবীনগর উপজেলার শ্যামগ্রাম বাজারে ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাক শীর্ষক লিফলেট বিতরণ করেন।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাজু, শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি বায়েজিদ আহমেদ বাবু, সহসভাপতি আবেদ আলী, দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম মামুন, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মো. আলামিন, বিএনপি নেতা জয়নাল আবেদীন, শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন পারভেজসহ নবীনগর বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এ ছাড়াও চলমান আন্দোলন সংগ্রামে কারাগারে আটক নবীনগর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের খোঁজ খবর নেন রাজীব আহসান চৌধুরী পাপ্পুসহ স্থানীয় নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

জামায়াত নেতাকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, রহস্য উন্মোচন

১০

ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

১১

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

১২

পিছিয়ে পড়া চা শ্রমিকদের ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী

১৩

আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ

১৪

আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

১৫

একই পরিবারে যুবদল, এনসিপি ও যুবলীগের তিন নেতা

১৬

আইডা অ্যাওয়ার্ডসে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব শুভ্র ও রিমন

১৭

টেক্সটাইল খাতে বৈশ্বিক কমপ্লায়েন্স ও টেকসই উৎপাদনে দক্ষতা বাড়াতে বিইউবিটিতে সেমিনার

১৮

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

১৯

মাদ্রাসা শিক্ষকদের বেতন দিন, সংসদে প্ল্যাকার্ড তুললেন এমপি

২০
X