কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৫:৫০ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ

ভোট বর্জনে রাজধানীতে যুবদলের লিফলেট বিতরণ

রাজধানীতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতারা লিফলেট বিতরণ করেছেন। ছবি : কালবেলা
রাজধানীতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতারা লিফলেট বিতরণ করেছেন। ছবি : কালবেলা

দ্বাদশ সংসদ নির্বাচনকে ডামি অভিহিত করে বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতারা। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কমলাপুরে ও ফকিরাপুলে এলাকায় লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।

এ সময় তারা নির্বাচন বাতিল, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের আহ্বান জানান।

নগরীর কমলাপুরে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি গোলাম মোস্তফা সাগর, যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সহসাধারণ সম্পাদক শাহ্ নাসিরউদ্দিন রুমন, সহক্রীড়া সম্পাদক আমানউল্লাহ বিপুল, সহবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক কেএসএম মুসাব্বির শাফি, সহমানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট মাহাবুবুল আলম আক্তার, সদস্য মিজানুর রহমান সুমন, মোরশেদ আলম এবং যুবদল নেতা অ্যাডভোকেট রফিকুল ইসলাম মীর, অ্যাডভোকেট আরিফ খান, কাজী মঞ্জুর রহমান, রেজাউল করিম রিয়ন, দেওয়ান ঝন্টু, সাইফুল বাছির সোহেল।

ফকিরাপুল থেকে দৈনিক বাংলা অভিমুখে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সহতথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক কে এম এস মুসাব্বির সাফি, সদস্য হাবিবুর রহমান হাবিব, সদস্য মোরশেদ আলম, ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান রয়েল, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল নেতা তফাজ্জ্বল হোসেন কাজল রানা, খন্দকার রাসেল সহঅন্যান্য নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১০

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১১

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১২

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৩

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১৪

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৫

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১৬

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১৭

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৮

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

২০
X