কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৭:০৮ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

একতরফা নির্বাচন দেশকে ভয়ংকর সংকটে ঠেলে দিচ্ছে : বাম জোট 

জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। ছবি : কালবেলা

একতরফা নির্বাচন করতে গিয়ে সরকার দেশকে এক ভয়ংকর সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছে বাম গণতান্ত্রিক জোট। জোটের নেতারা বলছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ভোট ডাকাতির মাধ্যমে অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে আছে। তাই আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছেন জোটের নেতারা।

শনিবার (৩০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে নেতারা এ আহ্বান জানান।

বক্তারা বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর বর্তমান আওয়ামী লীগ সরকার ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতা নবায়ন করে অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করে আছে। এ দিনটিকে দেশবাসী কালো দিবস হিসেবে পালন করে আসছে।

তারা বলেন, আগামী ৭ জানুয়ারি একতরফা ‘ডামি’ নির্বাচন করে ক্ষমতা দখলে রাখতে তৎপর আওয়ামী লীগ। বাংলাদেশের জনগণ অতীত অভিজ্ঞতা থেকে বুঝেছে, দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয় না। ফলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আসছিল। গণদাবি উপেক্ষা করে সরকার তার আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে একতরফা নির্বাচনী তামাশা আয়োজন করতে গিয়ে লেজেগোবরে অবস্থা করে ফেলেছে।

এ নির্বাচন নির্লজ্জ প্রহসন উল্লেখ করে বাম জোটের নেতারা বলেন, ভোটের প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া দেখলেই দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। আওয়ামী নৌকার প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, ডামি প্রার্থী, ১৪ দলের উচ্ছিষ্টভোগী শরিকদের প্রার্থী। সুবিধাভোগী জাতীয় পার্টির লাঙ্গলের প্রার্থী সবাইকেই গণভবন থেকে শেখ হাসিনা মনোনয়ন দিয়েছে।

তারা আরও বলেন, বিরোধীদলহীন এ একতরফা নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক দেখানোর অপচেষ্টা হিসেবেই যে এই ‘আমি আর ডামি’ নির্বাচনী তামাশা তা দেশবাসী ধরে ফেলেছে। ফলে ভোটের মাঠে জনগণের কোনো অংশগ্রহণ নেই। সরকার চালাকি করে জনগণকে ধোঁকা দিতে গিয়ে এখন নিজেরাই নিজেদের ফাঁদে পড়েছে। যার প্রকাশ ঘটছে সারা দেশে নৌকা আর স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারি, খুনাখুনি। একতরফা নির্বাচন করতে গিয়ে সরকার দেশকে এক ভয়ংকর সংকটের দিকে ঠেলে দিচ্ছে।

বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক মোশারফ হোসেন নান্নুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মোহাম্মদ শাহ্ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদ মার্ক্সবাদী নেতা জয়দীপ ভট্টাচার্য, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা শহীদুল ইসলাম সবুজ, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, কমিউনিস্ট লীগের নেতা নজরুল ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিলেও অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১০

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১১

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১২

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৩

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১৪

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১৫

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১৬

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৭

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১৮

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১৯

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

২০
X