কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৭ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

নিরাপদ ও উন্নত বাংলাদেশ চাইলে নৌকা মার্কায় ভোট দিন : নসরুল হামিদ

মঙ্গলবার কেরানীগঞ্জ উপজেলার তেঘরিয়া ইউনিয়নে নির্বাচনী সুধী সমাবেশে বক্তব্য দেন ঢাকা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নসরুল হামিদ বিপু। ছবি : কালবেলা
মঙ্গলবার কেরানীগঞ্জ উপজেলার তেঘরিয়া ইউনিয়নে নির্বাচনী সুধী সমাবেশে বক্তব্য দেন ঢাকা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নসরুল হামিদ বিপু। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নসরুল হামিদ বিপু বলেছেন, বাংলাদেশ তখন নিরাপদ থাকে, যখন দেশে নৌকা মার্কা রাষ্ট্র পরিচালনায় থাকে। বিএনপি-জামায়াত জোটের মতো সরকার যখন থাকে তখন বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়, জঙ্গিবাদ-সন্ত্রাসের অভয়ারণ্য হয়।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) কেরানীগঞ্জ উপজেলার তেঘরিয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে নির্বাচনী সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, বাংলাদেশ এখন দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় না। বাংলাদেশ এখন সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ এখন জঙ্গিবাদ-সন্ত্রাসমুক্ত, মডেল বাংলাদেশ। বিএনপির-জামায়াত শাসনের অন্ধকারের এ ধারা কেরানীগঞ্জেও ছিল। কেরানীগঞ্জ ঢাকার খুব কাছে, তারপরও মানুষ জানত বাতির নিচে অন্ধকার। এই অপবাদ আমরা ঘুঁচিয়ে ফেলেছি। এখন আর কেউ অন্ধকার বলে না।

বাংলাদেশের সব থেকে দ্রুত বর্ধনশীল জায়গা এখন কেরানীগঞ্জ। মানুষ এখানে ঢাকার মতো নাগরিক সুযোগ-সুবিধা পাচ্ছে এবং সামনের দিনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে সুযোগ-সুবিধা আরও বাড়বে বলে এ সময় আশ্বস্ত করেন কেরানীগঞ্জ-৩ আসনের নৌকার এ কাণ্ডারি।

তেঘরিয়া ইউনিয়নে গত ১৫ বছরের উন্নয়নের চিত্র তুলে ধরে নসরুল হামিদ বলেন, এই তেঘরিয়া ইউনিয়নে ৬০০ একর জায়গার ওপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় হচ্ছে। চার লেনের রাস্তা হয়েছে, আইটি পার্ক হচ্ছে, ঝিলমিল প্রকল্পসহ অনেক উন্নয়ন হয়েছে। ভবিষ্যতে আরও উন্নয়ন হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় হলে এখানকার শিক্ষা-দীক্ষার মান বাড়বে, উন্নত জীবন ধারা বাড়বে।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপির সময় এই এলাকা সব থেকে বেশি অবহেলিত এবং সন্ত্রাসকবলিত ছিল। সেই অপবাদ আমরা ঘুচিয়েছি। আমরা রাজনৈতিকভাবে কোনো সন্ত্রাসকে প্রশ্রয় দেইনি। আমরা কেরানীগঞ্জের উন্নয়ন ও ভালোর জন্য কাজ করেছি।

সুধী সমাবেশে উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, তেঘরিয়া ইউনিয়নে গত ১৫ বছরে সম্ভবত ৩০ হাজার কোটিও বেশি টাকার উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে। এই রকম বরাদ্দ পাওয়া ইউনিয়নের তালিকায় সম্ভবত তেঘরিয়া বাংলাদেশে প্রথম। বিশ্ববিদ্যালয় হচ্ছে, রাস্তাঘাট হয়েছে, অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। শুধু একটি ইউনিয়নে এত টাকা বরাদ্দ-উন্নয়ন সম্ভবত বাংলাদেশে আর কোথাও হয়নি, এটা অভূতপূর্ব।

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোট উৎসবে যোগ দিয়ে ভোটাধিকার প্রয়োগে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

তেঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহর চাঁন মোল্লার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, সাধারণ সম্পাদক ম.ই মামুন, তেঘরিয়া ইউনিয়ন চেয়ারম্যান লাট মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১০

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১১

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১২

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৩

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৪

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৫

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৬

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১৭

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১৮

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১৯

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

২০
X