কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৩:০১ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

বিরোধী দল নির্ধারণে ভোট করছে সরকার : গণতান্ত্রিক বাম ঐক্য

রাজধানীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা। ছবি : কালবেলা
রাজধানীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা। ছবি : কালবেলা

বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকে ‘একতরফা’ নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে রাজধানীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা।

বুধবার (২৭ ডিসেম্বর) সকালে তোপখানা রোডস্থ জোটের কার্যালয়ের সামনে থেকে লিফলেট বিতরণ শুরু করেন নেতারা। এরপর পুরানা পল্টন মোড় ঘুরে নাইটিঙ্গেল মোড় হয়ে শ্রম ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে লিফলেট বিতরণের এই কার্যক্রম শেষ হয়।

কর্মসূচিতে গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়কারী ও সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসডিপি) আহবায়ক আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলম, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)’র সাধারণ সম্পাদক হারুন চৌধুরী ও প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)’র মহাসচিব হারুন আল রশিদ খানসহ জোটের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণকালে গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার জাতীয় নির্বাচনকে একটি তামাশায় পরিণত করেছে। জনগণের করের টাকা খরচ করে ডামি নির্বাচনের নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে। যেখানে সারা বিশ্বে সরকারি দল নির্বাচিত করতে ভোট হয়, সেখানে তারা বিরোধী দল নির্বাচনের জন্য ভোট করছে।

তারা আরও বলেন, ভোটের ফলাফল যে পূর্বনির্ধারিত-এটা সবাই বিশ্বাস করে। তাই এ ধরনের হাস্যকর নির্বাচনকে প্রত্যাখ্যান করতে জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

নেতারা জানান, বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টায় পুরানা পল্টন মোড় থেকে গণতান্ত্রিক বাম ঐক্য আবারো লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X