কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ১০:০৯ এএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১০:২৯ এএম
অনলাইন সংস্করণ

সন্ধ্যায় ১৪ দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৬ মাস পর ১৪ দলের শরিক রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও ১৪ দলীয় জোটের নেত্রী শেখ হাসিনা। সবশেষ গত বছরের ১৫ মার্চ গণভবনে ১৪ দলের শরিক রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বিদেশি কূটনীতিকদের অব্যাহত চাপের পাশাপাশি বিএনপির নেতৃত্বে তাদের মিত্ররা এখন সরকারের বিরুদ্ধে রাজপথে একের পর এক কর্মসূচি পালন করছে। কর্মসূচিতে বাড়ছে বিরোধী নেতাকর্মীদের সরব উপস্থিতি। পালটা কর্মসূচি দিয়ে মাঠ দখলে রাখার চেষ্টা করে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই পরিস্থিতিতে আজ সন্ধ্যায় ১৪ দলের শরিকদের সঙ্গে জোটনেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমন্ত্রিত অতিথিদের আজ বুধবারের বৈঠকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বিনীত অনুরোধ জানিয়েছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১০

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১১

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১২

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৩

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৪

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৫

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৬

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৭

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৮

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৯

ডিএমপির দুই থানায় নতুন ওসি

২০
X