কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

দেশের যা কিছু অর্জন সব আ.লীগের হাত ধরে : হানিফ

আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনটির ৭৫ বছরপূর্তি উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। ছবি : কালবেলা
আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনটির ৭৫ বছরপূর্তি উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। ছবি : কালবেলা

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বাংলাদেশের যা কিছু অর্জন, যা কিছু এ দেশ পেয়েছে সব আওয়ামী লীগের হাত ধরে। দেশের প্রতি ইঞ্চি মাটিতে আওয়ামী লীগের ছোঁয়া আছে।

শনিবার (২৯ জুন) বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনটির ৭৫ বছরপূর্তি উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, আওয়ামী লীগ ছাড়া এ দেশে কেউ কোনো কাজ করেনি। বাংলাদেশ আজ পৃথিবীর বুকে উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধু স্বপ্নের উন্নত ও সমৃদ্ধ দেশে বাংলাদেশ রূপান্তরিত হবে।

তিনি বলেন, দেশে আবার ষড়যন্ত্র চলছে। বিএনপি আজ কর্মসূচি দিয়েছে। খালেদা জিয়াকে মুক্ত করতে মিথ্যা মামলা দিয়ে সরকার আটকে রেখেছে, মির্জা ফখরুলের এ মন্তব্য সম্পূর্ণ মিথ্যা। কেননা, খালেদা জিয়ার মুক্তির পথ আইনিভাবেই খোলা রয়েছে। আইনি লড়াইয়ে না গিয়ে তারা রাজনৈতিক ফায়দা নিতে চায়।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি খালেদা জিয়ার সুস্থতা চায় না, তারা এ অসুস্থতাকে নিয়ে রাজনীতি করতে চায়। দেশের উন্নয়নে সবচেয়ে বড় বাধা বিএনপি।

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা বিকেল ৩টায় গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হয়। মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সভায় দুপুরের পর থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করেছেন।

দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড ও থানা কমিটির নেতারা খণ্ড খণ্ড মিছিলে আলোচনা সভায় যোগ দিয়েছেন। এ সময় নেতারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,’ ‘শেখ হাসিনা, শেখ হাসিনা,’ ‘শেখ হাসিনা সরকার, বারবার দরকার,’ ‘উন্নয়নের সরকার, বারবার দরকার’সহ নানা স্লোগান দিতে থাকে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সঞ্চালনায় রয়েছেন সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১০

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১২

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৩

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৫

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৬

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৭

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৮

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৯

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

২০
X