কুয়েত প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ১১:১১ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০৭:২৩ এএম
অনলাইন সংস্করণ

৮০ কুয়েত প্রবাসীর ভাগ্য দূতাবাসের ওপর

কুয়েত প্রবাসী। ছবি : কালবেলা
কুয়েত প্রবাসী। ছবি : কালবেলা

কুয়েতে ক্লিনটি জেনারেল ট্রেডিং অ্যান্ড ক্লিনিং কোম্পানিতে কর্মরত ৮০ জন বাংলাদেশি শ্রমিকের সমস্যা সমাধানে কাজ করছে বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিষয়টি জানিয়েছেন কুয়েতে বাংলাদেশ দূতাবাসের শ্রম মিনিস্টার আবুল হোসেন।

এসময় তিনি বলেন, ‘ওই শ্রমিকরা দূতাবাসে এসেছিলেন, তাদের কথা শুনেছি এবং সব সমস্যা সমাধান করে দেওয়া হয়েছে।’

প্রবাসীদের সব ধরনের সমস্যা খুবই গুরুত্ব সহকারে দেখা হয়, উল্লেখ করে আবুল হোসেন বলেন, ক্লিনটি কোম্পানির ৮০ জন বাংলাদেশি শ্রমিক কর্মে বিরতি দিয়ে ৭ জানুয়ারি দূতাবাসে আসেন। তখন তারা একাধিক সমস্যা ও দাবির কথা জানান। সেগুলো হলো— ‘তারা নির্ধারিত ৮ ঘণ্টার পর অতিরিক্ত সময় কাজ করতে চান না, কাজের মেয়াদ বাড়িয়ে এক বছর থেকে দুই বছর করতে হবে, আকামা জটিলতা দূর করতে হবে, সিভিল আইডি পাইয়ে দিতে হবে এবং বেতন প্রতি মাসের ১০ তারিখের আগেই পরিশোধ করতে হবে। পাশাপাশি, এক বছর পূর্ণ হওয়ার আগেই যেন তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়, যাতে তারা রিক্রুটিং এজেন্সির কাছ থেকে ভিসার মূল্য ফেরত নিতে পারেন।’

তিনি আরও বলেন, ক্লিনটি কোম্পানির শ্রমিকরা যেদিন দাবিগুলো নিয়ে দূতাবাসে আসেন। সেদিন ওই কোম্পানির নিয়োগকর্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সেদিন মালিকপক্ষের কাছে শ্রমিকদের দাবিগুলো তুলে ধরে। যদিও শুরুর দিকে সেগুলো মানার ক্ষেত্রে তাদের অনাগ্রহ ছিল, পরে তারা মেনে নেন।

আবুল হোসেন বলেন, সমস্যা সমাধানের পর স্বভাবতই শ্রমিকদের কাজে যোগ দেওয়ার কথা। কিন্তু, সেদিনই ওই শ্রমিকরা স্থানীয় পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার অফিসে গিয়ে একই অভিযোগ করেন। ফলে, এখন বিষয়টি অত্যন্ত জটিল হয়ে উঠেছে। এছাড়াও তারা কর্মবিরতি করেছেন,যেটি স্থানীয় আইনে সম্পূর্ণ নিষেধ।

দূতাবাস নিয়োগকর্তা ও শ্রমিকদের মধ্যেকার সমস্যা সমাধান করে দেওয়ার পরও কেন শ্রমিকরা পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার অফিসে গেলেন, সে প্রশ্ন তুলেছেন দূতাবাস কর্মকর্তা আবুল হোসেন।

এদিকে, ক্লিনটি কোম্পানির বাংলাদেশি শ্রমিকরা ৭ জানুয়ারি এ প্রতিবেদককে তাদের নানা সমস্যার কথা জানান। পরে ৯ জানুয়ারি কয়েক জন শ্রমিক জানান, শ্রমিকদের স্বার্থে দূতাবাসের নেওয়া সিদ্ধান্তটি সঠিক ছিল। পরবর্তী সময়ে পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার অফিসে গিয়ে অভিযোগ করা ঠিক হয়নি।

তারা জানান, ৯ জানুয়ারি সন্ধ্যার দিকে কোম্পানির নিয়োগকর্তা শ্রমিকদেরকে জানিয়ে দিয়েছেন যে, তারা যেন ১০ জানুয়ারি দুপুরের দিকে প্রস্তুত থাকেন। কারণ, তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার জন্য এয়ার টিকেট নেওয়া হয়েছে।

পরের দিন ১১ জানুয়ারি স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ক্লিনটি কোম্পানির শ্রমিকরা জানান, ওই কোম্পানির নিয়োগকর্তার প্রতিনিধিরা কোম্পানির ব্যারাকে এসে রেজিগনেশন লেটার প্রত্যেকের হাতে দিয়ে বলেছেন সেটিতে স্বাক্ষর দিতে। যদিও ৭ থেকে ৮ লাখ টাকা খরচ করে কুয়েতে আসা ওইসব শ্রমিকরা এই মুহূর্তে স্বেচ্ছায় দেশে যেতে চাচ্ছেন না। কিন্তু এই পরিস্থিতিতে কোম্পানি যেকোনো সময় বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার আশঙ্কা করছেন ৮০ জন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা।

দূতাবাসের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, দূতাবাস তার দায়িত্বের জায়গা থেকে প্রবাসীদের প্রকৃত সেবা দিয়ে যাচ্ছে। প্রবাসীদের প্রত্যাশা অনেক। সব সময় হয়ত প্রত্যাশা শতভাগ পূরণ করা সম্ভব হয় না। ক্লিনটি কোম্পানির ব্যাপারে শুরু থেকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। শুক্রবার ও শনিবার অফিস বন্ধ। রোববারে শ্রমিকদের স্বার্থে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

কুয়েত বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রমবাজার। এ দেশে দীর্ঘদিন ধরে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা বন্ধ ছিল। বর্তমানে লামা করে অর্থাৎ বিশেষ অনুমোদন নিয়ে ভিসা পেতে হয়। ফলে, বাংলাদেশি ভিসা ব্যবসায়ীরা চড়া মূল্যে ভিসা বিক্রি করছেন এবং যারা কুয়েতে আসছেন, তাদের খরচ হচ্ছে ৮ থেকে ৯ লাখ টাকা।

ক্লিনটি কোম্পানির বাংলাদেশি শ্রমিকরা জানিয়েছেন, বেদু ফিরোজ নামে একজন কুয়েত প্রবাসীর কাছ থেকে তারা ভিসা নিয়ে কুয়েতে এসেছেন। প্রতিটি ভিসার দাম নেওয়া হয়েছে ৭ থেকে ৮ লাখ টাকা।

কিছুদিন আগে কথিত বেদু ফিরোজকে ভিসা জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে গ্রেপ্তার করে কুয়েত প্রশাসন। পরে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হলান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১০

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১১

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১২

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৩

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১৪

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১৫

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১৬

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৭

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৮

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৯

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

২০
X