কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১১:৫৩ এএম
আপডেট : ২৯ জুন ২০২৫, ১১:৫৪ এএম
অনলাইন সংস্করণ

কানাডায় চাকরির সংকট : প্রবাসীদের দীর্ঘ লাইনের ভিডিও ভাইরাল

কানাডায় চাকরিপ্রত্যাশীদের দীর্ঘ লাইন। ছবি : সংগৃহীত
কানাডায় চাকরিপ্রত্যাশীদের দীর্ঘ লাইন। ছবি : সংগৃহীত

কানাডায় শত শত ভারতীয় এবং অন্যান্য বিদেশি ছাত্রছাত্রীকে একটি সাধারণ কর্মসংস্থান মেলায় চাকরির জন্য লাইনে দাঁড়াতে দেখা গেছে। কানাডায় বসবাসকারী এক ভারতীয় নারী ইনস্টাগ্রামে চাকরি মেলার বাইরে আবেদনকারীদের দীর্ঘ লাইনের একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটি আপলোডের পরপরই ভাইরাল হয়।

শনিবার (২৮ জুন) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে কর্মসংস্থানের তীব্র প্রতিযোগিতা তুলে ধরেছেন ওই নারী। ভিডিও ক্লিপে তিনি অনেক ভারতীয়ের মধ্যে প্রচলিত ধারণার কথা তুলে ধরেছেন। বলেছেন, অনেকে মনে করেন বিদেশ প্রচুর চাকরির সুযোগ, উন্নত জীবনযাত্রার নিশ্চয়তা দেয়। আসলে কানাডায় বহু আন্তর্জাতিক ছাত্রছাত্রী চ্যালেঞ্জিং বাস্তবতার মুখোমুখি হন।

ভিডিওতে ভারতীয় নারী বলেন, ‘আমাদের জো ভারতীয় বন্ধুরা, তোমাদের আত্মীয়স্বজন হ্যায় জিনকো লাগতা হ্যায় কি কানাডা মে অনেক চাকরি অর পয়সা হ্যায়, উনকো ইয়ে ভিডিও দেখান।’ এরপর তিনি কর্মসংস্থান মেলার বাইরে চাকরিপ্রার্থীদের দীর্ঘ লাইন দেখান।

তিনি জানান, চাকরির এ সুযোগ একটি মৌলিক ইন্টার্নশিপের জন্য এবং মাত্র ৫ থেকে ৬ জনকে নিয়োগ করা হবে। এটাই কানাডার বাস্তবতা। যদি আপনি এর জন্য প্রস্তুত থাকেন, তাহলে কানাডায় আসুন - অন্যথায় ভারতই ভালো।

পোস্টটির ক্যাপশনে লেখা আছে, বিদেশে জীবন সবসময় স্বপ্নের মতো হয় না। কখনও কখনও এটি কেবল... দীর্ঘ লাইন।

ভাইরাল হওয়া এই ক্লিপটি কানাডায় চাকরির সংকট এবং ক্রমবর্ধমান বেকারত্বের কথা তুলে ধরে। এটি অভিবাসী এবং বিদেশে যেতে আগ্রহী উভয়পক্ষের কাছ থেকে প্রতিক্রিয়ার ঝড় তুলেছে।

একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, মানুষকে সত্য জানানোর প্রথম ভিডিওটি দেখলাম। অন্যান্য প্রভাবশালী ব্যক্তিরা কানাডায় চলে যাওয়ার জন্য মানুষকে ভুল তথ্য এবং ধারণা দেওয়ার চেষ্টা করছেন।

অন্য একজন মন্তব্য করেছেন, টরন্টোতেও একই অবস্থা। এমনকি বেঁচে থাকার চাকরির জন্যও দীর্ঘ অপেক্ষা করতে হয়। যতক্ষণ না তারা বাস্তবতা দেখে ততক্ষণ সবাই মনে করে এটি সুযোগের দেশ।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X