কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৪ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ভাষার বৈচিত্র্য সংরক্ষণ ও সাংস্কৃতিক আগ্রাসন রোধের আহ্বান রাষ্ট্রদূত মুশফিকের 

মেক্সিকোতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বক্তব্য রাখেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। ছবি : সংগৃহীত
মেক্সিকোতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বক্তব্য রাখেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। ছবি : সংগৃহীত

ভাষাগত বৈচিত্র্য সংরক্ষণ ও আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার দৃঢ় আহ্বান জানিয়েছেন মেক্সিকোতে নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। তিনি বলেন, ভাষার মৃত্যু মানে ইতিহাসের মৃত্যু। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ দূতাবাস এবং আইবারো আমেরিকান বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনাসভায় এ কথা বলেন তিনি।

মেক্সিকোতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদ্‌যাপন হয়। এই উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়, যেখানে বিদেশি কূটনীতিক, বাংলাদেশি প্রবাসী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

এ সময় রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী তার স্বাগত বক্তব্যে বলেন, ‘ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি জাতির পরিচয়, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিচ্ছবি।’ তিনি ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করে বলেন, বাংলাদেশই একমাত্র দেশ যেখানে মাতৃভাষার জন্য মানুষ প্রাণ দিয়েছে। ভাষা আমাদের ইতিহাস সংস্কৃতি এবং স্বাধীনতার ভিত্তি।

তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে ভাষ্যর দ্রুত বিলুপ্তির হার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ভাষার মৃত্যু মানে ইতিহাসের মৃত্যু। এ সময় তিনি ভাষাগত বৈচিত্র্য সংরক্ষণ ও আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার দৃঢ় আহ্বান জানান।

আইবারো আমেরিকান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. অ্যারিবেল কনটেরাসের সঞ্চালনায় আইয়োজিত অনুষ্ঠানে মেক্সিকোতে নিযুক্ত আইভরি কোস্টের রাষ্ট্রদূত লি ডি'জেরো রবার্ট, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত বেরিল রোজ সিসুলু ও মালয়েশিয়ার রাষ্ট্রদূত জামাল শরিফ উদ্দিন জোহান তাদের নিজ নিজ দেশের অভিজ্ঞতা শেয়ার করেন এবং বিশ্বব্যাপী ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

এ ছাড়া সাবেক মেক্সিকান সিনেটর ও প্রেসিডেন্ট পদপ্রার্থী সাচিত গালভেজ রুইজ, আইবারো আমেরিকান বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক ড. জুয়ান ম্যানুয়েল গঞ্জালেজ ও মেক্সিকান পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ফ্রান্সিসকো মস্কেদা ব্রিটো অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানের শুরুতেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে মেক্সিকোতে কর্মরত ফিলিপাইনের রাষ্ট্রদূত, ভারত, দক্ষিণ আফ্রিকা ও প্যালেস্টাইনসহ বিভিন্ন দেশের কূটনীতিক, মেক্সিকো সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশ নেন। তাদের সরব উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

এ ছাড়া রাষ্ট্রদূত মুশফিক মেক্সিকো সিটিতে নির্মিত শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এতে বাংলাদেশি প্রবাসীদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাংলাদেশ ফার্স্ট’, সব অর্জন দেশের মানুষের জন্য: সংসদে প্রধানমন্ত্রী

ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বলি যদি দেশের ক্রিকেট হয়, তবে দেশপ্রেম কোথায়?

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র / প্রথমবার বিদ্যুৎ উৎপাদনে কয়লাকে টপকাল সৌরশক্তি

পরিবার নেয়নি অন্তরের লাশ, দূর সম্পর্কের চাচাতো ভাইয়ের হাতে দিল পুলিশ

সৌদিতে কয়েক টন মাদকদ্রব্য জব্দ

সোমবার ঢাকায় ‘শানে সাহাবা কনফারেন্স’

কেইনকে ‘কালো জাদু’ থেকে মুক্ত করলেন সেই তান্ত্রিক

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

উত্তরায় ব্যবসায়ীদের নিয়ে ঢাকা কমিউনিটি বিজনেস ক্লাবের ‘ফাউন্ডারস কানেক্ট’

১০

গবেষণা দক্ষতা উন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘গবেষণা সপ্তাহ’

১১

চাইল্ড হার্ট ট্রাস্ট বাংলাদেশের যুগপূর্তি : জন্মগত শিশু হৃদরোগী চিকিৎসায় হাসপাতাল গড়ার উদ্যোগ

১২

ঢাকার মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা

১৩

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

১৪

প্রধানমন্ত্রীর বার্ষিক প্রতিবেদন ঘিরে জর্জিয়ার পার্লামেন্টে হাতাহাতি

১৫

চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭

১৬

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১৭

লক্ষ্মীপুরে ৪ খুন: অভিযুক্ত অন্তরের লাশ নিতে চায়নি স্বজনরা

১৮

কিছু সমীকরণ মিললেই শেষ ৩২-এ খেলতে পারে ইরান

১৯

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অনুষ্ঠানে সেতুমন্ত্রী / ডিজিটাল প্ল্যাটফর্মই এখন তথ্য গ্রহণের প্রধান মাধ্যম

২০
X