বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৫, ০৪:০৭ এএম
অনলাইন সংস্করণ

‘নির্বাচনের সময়সীমাকে স্বাগত জানিয়েছে কূটনীতিক ও বিশিষ্টজনেরা’

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়ে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। ছবি : ফেসবুক
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়ে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। ছবি : ফেসবুক

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে যে সময়সীমা দিয়েছেন তাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রখ্যাত কূটনীতিকসহ বিশিষ্টজনেরা। এমনটাই জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

শুক্রবার (০৬ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এমনটাই জানান।

ফেসবুক পোস্টে রাষ্ট্রদূত আনসারী লেখেন, ‘পবিত্র ঈদুল আজহার সকালটা আমাদের ওয়াশিংটনের আবাসস্থল রূপ নেয় এক প্রাণবন্ত মিলনমেলায়। নতুন-পুরাতন বহু প্রিয় মুখ—বন্ধু, শুভানুধ্যায়ী ও স্বজনেরা উপস্থিত হয়ে ঈদের শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন।’

‘ঠিক তখনই সম্প্রচার শেষ হয় জাতির উদ্দেশে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের ভাষণ, যেখানে তিনি আগামী এপ্রিল মাসে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দেন। উপস্থিত কূটনীতিক ও বিশিষ্টজনেরা এ ঘোষণাকে স্বাগত জানিয়ে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক শান্তি ও স্থিতি এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আশাবাদ ব্যক্ত করেন।’

ওই পোস্টে তিনি আরও লেখেন, ‘এই সৌহার্দ্যের মুহূর্তকে প্রাণবন্ত করে তুলেন অ্যাম্বাসেডর মার্শা বার্নিকাট, অ্যাম্বাসেডর ড্যান মোজেনা, জন জিজি, অ্যাম্বাসেডর ওসমান সিদ্দিকীসহ যুক্তরাষ্ট্রের প্রখ্যাত কূটনীতিক, সাংবাদিক ও কমিউনিটির ঘনিষ্ঠ বন্ধুজনেরা। ঈদ মুবারক।’

এর আগে, শুক্রবার (০৬ জুন) সন্ধ্যা ৭টায় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে বিস্তারিত রোডম্যাপ দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X