কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

ক্যাটাগরি-৩ মাত্রায় রূপ নিয়েছে ঘূর্ণিঝড় ‘এরিক’

হারিকেন। ছবি : সংগৃহীত
হারিকেন। ছবি : সংগৃহীত

মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের রাজ্য ওয়াক্সাকা-তে আছড়ে পড়েছে শক্তিশালী হারিকেন এরিক। আঘাত হানার সময় ক্যাটাগরি-৩ মাত্রায় রূপ নেয় শক্তিশালী ঘূর্ণিঝড়টি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, ঝড়টি প্রবল বৃষ্টিপাত, ভূমিধস এবং জীবনঘাতী বন্যার ঝুঁকি তৈরি করেছে।

হারিকেন এরিক বৃহস্পতিবার ভোরে পুন্তা মালদোনাদো শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার পূর্বে মেক্সিকোর উপকূলে পৌঁছায়। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ২০৫ কিলোমিটার, ফলে এটি ক্যাটাগরি-৪ থেকে কিছুটা দুর্বল হয়ে ক্যাটাগরি-৩ তে নামলেও ধ্বংসযজ্ঞের আশঙ্কা রয়ে গেছে।

ঝড়টি ঘণ্টায় ১৫ কিলোমিটার গতিতে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং পূর্বাভাস অনুযায়ী এটি ধীরে ধীরে মেক্সিকোর দক্ষিণাঞ্চলে প্রবেশ করবে এবং শুক্রবার সকালের মধ্যে দুর্বল হয়ে পড়বে।

যুক্তরাষ্ট্রের হারিকেন সেন্টার জানিয়েছে, ওয়াক্সাকা ও গুয়েরেরো রাজ্যে ৪০ সেন্টিমিটার (১৬ ইঞ্চি) পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, যা ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঝুঁকি তৈরি করবে। এছাড়া চিয়াপাস, মিচোয়াকান, কোলিমা এবং জালিস্কো রাজ্যগুলোতেও ১৫ সেন্টিমিটার (৬ ইঞ্চি) পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।

মেক্সিকোর জাতীয় পানি কমিশন কোনাগুয়া জানিয়েছে, উপকূলীয় অঞ্চলে ১০ মিটার (৩৩ ফুট) পর্যন্ত উঁচু ঢেউ উঠছে।

ঝড়ের আগমন ঘিরে মেক্সিকো সরকারের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বুধবার রাতে এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম জনগণকে ঘরে থাকার বা নিচু এলাকা থেকে আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার আহ্বান জানান।

গুয়েরেরো রাজ্যের গভর্নর এভেলিন সালগাডো জানিয়েছেন, রাজ্যের সব স্কুল বন্ধ থাকবে এবং মাছধরা ও পর্যটন নৌযানগুলোকে নিরাপদ অবস্থানে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

গুয়েরেরোর জনপ্রিয় পর্যটন শহর আকাপুলকোর বাসিন্দারা ঘূর্ণিঝড় এরিকের আগমনে বিশেষভাবে সতর্ক রয়েছেন। প্রায় ১০ লাখ জনসংখ্যার এই শহর ২০২৩ সালের অক্টোবর মাসে হারিকেন ওটিসে বিধ্বস্ত হয়েছিল, যেখানে অন্তত ৫২ জন প্রাণ হারান এবং বহু ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায়।

সূত্র : আল জাজিরা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

১০

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১১

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১২

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১৩

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১৪

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১৫

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৬

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৭

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৮

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৯

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

২০
X