মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ১২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়া-সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশিদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মালয়েশিয়া-সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশিদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। ছবি : কালবেলা
মালয়েশিয়া-সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশিদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। ছবি : কালবেলা

কুয়ালালামপুরে সিঙ্গাপুর ও মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের মধ্যকার এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তামান মেলাওয়াতির ফুটবল মাঠের এ আয়োজনকে ঘিরে দিনভর ছিল প্রবাসী বাংলাদেশিদের দারুণ উচ্ছ্বাস আর আনন্দ। যদিও মালয়েশিয়া প্রবাসীদের দল বিডি এফসি ও সিঙ্গাপুর প্রবাসীদের নিয়ে গঠিত এসআরএস দলের মধ্যকার খেলাটি গোলশূন্য ড্র হয়। ৯০ মিনিটের এ খেলা বেশ উপভোগ্য ছিল দর্শকদের কাছে।

স্থানীয় সময় রাত ১০টায় শুরু হওয়া খেলাটি শেষ হয় প্রায় মধ্যরাতে। ঈদ পরবর্তী এ ফুটবল ম্যাচকে ঘিরে পরিবার পরিজন নিয়ে মাঠে আসেন অনেকে। সাধারণ প্রবাসীদেরও উপচে পড়া ভিড় দেখা যায় মাঠে। খেলোয়াড়দের দারুণ নৈপুণ্য ছন্দময় ফুটবল উপহার দেয় দুই দেশের প্রবাসী ফুটবলাররা। একের পর এক আক্রমণ পুরো খেলায় দর্শকদের বাহবা কুড়ায়।

পার্শ্ববর্তী দেশ সিঙ্গাপুর থেকে আসা এসআরএস দলের অধিনায়ক মনির হোসেন সবুজ বলেন, কর্মব্যস্ততার মাঝেও সপ্তাহে এক দিন আমরা নিয়মিত ফুটবল খেলি। মালয়েশিয়া প্রবাসী খেলোয়াড়দের আমন্ত্রণে এসে খেলতে পেরে দারুণ লাগছে বলেও মন্তব্য করেন, তিনি।

আয়োজক বিডিএফসির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মোবিন বলেন, ফুটবল বাঙালির আবেগের সঙ্গে মিশে আছে। বিদেশের ব্যস্ত সময়ের মাঝেও এই ফুটবলের পেছনে যারা সময় দিচ্ছে তাদের ধন্যবাদ জানান তিনি। বলেন, মাঠের ফুটবল আমাদের সবসময় আনন্দ দেয় তা হোক সে দেশে কিংবা বিদেশে। সময় আর সুযোগ পেলে সবাইকে মাঠে আসারও আহ্বান জানান তিনি।

বিডিএফসির প্রতিষ্ঠাতা অধিনায়ক মো. ইকবাল হোসেন ও সিঙ্গাপুর থেকে আসা এসআরএস এর অধিনায়ক মনির হোসেন সবুজ এর হাতে ট্রফি তুলে দেন আয়োজকেরা। এ সময় কোচ, ম্যানেজার ও খেলোয়াড়দের ক্রেস্ট পরিয়ে দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কমিটির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন, বিডিএফসি দলের কোচ মো. আলী আসগর মিলন, বিডিএফসি ম্যানেজমেন্টের সিনিয়র সহসভাপতি মো. রাফেজ রহমান রাসেল, সাধারণ সম্পাদক ও সহ-প্রতিষ্ঠাতা মো. সাইফুদ্দিন, সহসাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম দালিম, পিআর (জনসংযোগ) বাপ্পী কুমার দাস, সাংগঠনিক সম্পাদক অপু রায়হানসহ কমিউনিটি নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১০

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১১

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১২

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৩

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৪

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৫

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৬

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৭

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৯

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

২০
X