মাদারগঞ্জ ( জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৩:১০ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি আরব থেকে বাংলাদেশে আসার পথে প্রবাসী নিখোঁজ

নিখোঁজ রফিকুল ইসলামের ছবি হাতে পরিবারের সদস্যরা (ইনসেটে রফিকুল ইসলামে) । ছবি : কালবেলা
নিখোঁজ রফিকুল ইসলামের ছবি হাতে পরিবারের সদস্যরা (ইনসেটে রফিকুল ইসলামে) । ছবি : কালবেলা

সৌদি আরব থেকে দুবাই হয়ে বাংলাদেশে ফেরার পথে এক প্রবাসী শ্রমিক নিখোঁজ হয়েছেন ৷ গত ২৮ ফেব্রুয়ারি থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

নিখোঁজ প্রবাসী রফিকুল ইসলাম (৪০) জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের মদনগোপাল এলাকার মৃত লাল মাহমুদ মন্ডলের ছেলে৷

পরিবার সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে ৫ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান তিনি। সেখানে আল কাছিম শহরে মিনিস্টার বলোদিয়া কোম্পানির আওতায় গ্যারেজে কাজ করতেন। রফিকুল তার পরিবারের সঙ্গে ঈদ করতে কোম্পানি থেকে ছুটি নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় সকাল ১১টায় সৌদি আরবের আল কাছিম বিমানবন্দর থেকে এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের একটি বিমানে দুবাই হয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা হন। বিমানটি দুপুর ২টার দিকে দুবাইয়ের সারজা বিমানবন্দরে অবতরণ করার পর মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে দুবাই থেকে বাংলাদেশে আসার ফ্লাইটটি বাতিল হয়ে যায়। ওইদিন বাংলাদেশ সময় ভোর ৪টা পর্যন্ত রফিকুলের সঙ্গে তার পরিবারের কথা হয়৷ এরপর থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ তার ব্যবহৃত ইমো, ফেসবুক ও মেসেঞ্জার সব কিছু অফলাইন দেখাচ্ছে।

এদিকে বাতিল হওয়া ওই ফ্লাইটটি গত ৪ মার্চ বাংলাদেশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলেও প্রবাসী রফিকুল বাড়ি ফেরেননি। এখনো পরিবারের সঙ্গে যোগাযোগ করেননি। এ নিয়ে চরম উৎকণ্ঠায় দিন পার করছে তার পরিবার৷

রফিকুল ইসলামের স্ত্রী ও দুটি কন্যা সন্তান রয়েছে।

স্ত্রী মর্জিনা বেগম বলেন, গত ২৮ ফেব্রুয়ারি সেহরির সময় আমার স্বামীর সঙ্গে শেষ কথা হয়৷ এরপর থেকে আর যোগাযোগ নেই৷ আট দিন ধরে আমার স্বামী নিখোঁজ। সে কোথায় আছেন, কেমন আছেন? আমরা কেউ কিছু জানি না৷ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আকুল আবেদন- ‘আমার স্বামীকে আমাদের কাছে ফেরত দেওয়ার ব্যবস্থ করবেন’।

বড় মেয়ে রাফিয়া ইসলাম বলেন, বাবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্নের পর আমরা খুব দুশ্চিন্তায় সময় পার করছি। একসঙ্গে ঈদ করব এই আশায় আছি। আপনাদের কাছে অনুরোধ, আমার বাবার সন্ধান দিন৷

প্রবাসী ভাগ্নি জামাই ফরহাদ হাসান বলেন, আমার খালু শ্বশুর গ্যারেজে কাজ করতেন৷ এর আগে একবার দেশে ছুটিতেও আসেন৷ পরিবারের সঙ্গে ঈদ করার জন্য ছুটি নিয়ে দেশে আসার উদ্দেশ্যে রওনা হলেও ৮ দিন থেকে তার খোঁজ মিলছে না৷ আমি নিজেও একজন রেমিট্যান্স যোদ্ধা হয়ে সরকারের কাছে আকুল আবেদন করছি, তার সন্ধান যেন বের করা হয়৷

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) সুমন চৌধুরী বলেন, আমাদের একজন রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন, বিষয়টি দুঃখজনক। আমরা আমাদের ঊর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাব।

কালবেলা/এমএ/এআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

১০

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১১

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১২

স্বর্ণের আজকের বাজারদর

১৩

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৪

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৫

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৭

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৮

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৯

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

২০
X