ভিয়েনা (অষ্ট্রিয়া) প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অস্ট্রিয়া আ.লীগের প্রতিবাদ সভা

অস্ট্রিয়ায় আ.লীগের প্রতিবাদ সভা।
অস্ট্রিয়ায় আ.লীগের প্রতিবাদ সভা।

বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অস্ট্রিয়া আওয়ামী লীগের উদ্যোগে সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ভিয়েনার হেলওয়াগ স্ট্রিটে অস্ট্রিয়া আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এই সভায় সভাপতিত্ব করেন, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম এবং সঞ্চালনা করেন, অস্ট্রিয়া আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ কামাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, অষ্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অস্ট্রিয়া আওয়ামী লীগের সহসভাপতি সামছুল ইসলাম, রুহী দাস সাহা, মিজানুর রহমান শ্যামল, অস্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি রবিন মোহাম্মদ আলী, অস্ট্রিয়া আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান বাবুল, সাইফুল ইসলাম জসিম, নয়ন হোসেন, লুৎফর রহমান, এবিএম মাইনুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সাহাবুদ্দিন সাবু প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি এম নজরুল ইসলাম বলেন, বিএনপি-জামায়াতের রাষ্ট্রবিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ডের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানাই।

তিনি বলেন, ২০১৪-১৫ সালে বিএনপি-জামায়াত অবরোধের নামে ভয়াবহ আগুন সন্ত্রাস চালিয়ে, ঘুমন্ত মানুষ নিয়ে চলমান রাতের বাসে আগুন, ট্রেনে আগুন, দোকানে আগুন অর্থাৎ সব রকম ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েও কিছু অর্জন করতে পারেনি, এবারও পারবে না। এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাই।

খন্দকার হাফিজুর রহমান নাসিম বলেন, বিএনপি-জামায়াতের অপতৎপরতার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের হামলায় নিহত পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে সভার সমাপ্তি ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১০

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১১

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১২

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৩

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৪

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৫

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৭

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৮

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৯

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

২০
X