কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ০৫:০৯ এএম
আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৫:১১ এএম
অনলাইন সংস্করণ

সাইমুম শিল্পীগোষ্ঠীর ইফতার মাহফিলে ফারুকী

ইফতার মাহফিলে সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। ছবি : সংগৃহীত
ইফতার মাহফিলে সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। ছবি : সংগৃহীত

দেশের ইসলামি সংস্কৃতির অন্যতম পথিকৃৎ সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে হোয়াইট হল রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী।

সাংস্কৃতিক উপদেষ্টা বলেন, বাঙালি সংস্কৃতির অজুহাত দেখিয়ে ইসলামি সংস্কৃতিকে বিভাজন করা হয়েছিলো, যার কারণেই ৫ আগস্ট হয়েছে। সব ধর্ম, সমাজ, বিশ্বাসকে ঘিরে গড়ে ওঠা সংস্কৃতি এদেশেরই অংশ। কারো ধর্ম বিশ্বাস নিয়ে বিভাজন নয়, পরষ্পর শ্রদ্ধাবোধের বাংলাদেশ বিনির্মান করতে চায় অন্তর্বর্তী সরকার।

ইফতার মাহফিল ঘিরে প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে সাইমুমের সাবেক ও বর্তমান শিল্পী, কবি, নাট্যকার, অভিনেতা, গীতিকার ও সুরকারদের মিলনমেলা বসে।

সাইমুমের পরিচালক শিল্পী জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী পরিচালক হাফেজ নিয়ামুল হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির চেয়ারম্যান ও বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন মুহাদ্দিস মুফতি কাজী ইব্রাহীম।

ভীনদেশি ও পশ্চিমা সংস্কৃতির মোকাবিলায় ইসলামি এবং দেশীয় সংস্কৃতির বিকাশে আরো অগ্রণী ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন সাইমুম শিল্পীরা।

ইফতার মাহফিল থেকে প্রতিষ্ঠাতা পরিচালক প্রয়াত কবি মতিউর রহমাম মল্লিক, সাবেক সভাপতি কবি আসাদ বিন হাফিজসহ প্রয়াত সব শিল্পীকে স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানানো হয়। বিশ্ব সম্প্রদায়কে সব মানবতাবিরোধী কর্মকাণ্ড বন্ধে সোচ্চার হবার আহ্বান জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X