কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১২:৩০ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা শুরু

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালায় সাইমুমের পরিবেশনা। ছবি : কালবেলা
জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালায় সাইমুমের পরিবেশনা। ছবি : কালবেলা

‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টা ১০ মিনিটে এ অনুষ্ঠান শুরু হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পরিবেশনা করেছে সাইমুম শিল্পগোষ্ঠী।

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ রাজধানীতে উদযাপিত হচ্ছে ‘৩৬ জুলাই’। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনভর এ দিবস উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহযোগিতায় অনুষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে শিল্পকলা একাডেমি।

সারাদিনের আয়োজন নিয়ে সূচি প্রকাশ করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। এতে দিনভর যত আয়োজন তা তুলে ধরা হয়েছে।

সূচি অনুসারে, ১১টা ২০ মিনিটে ইসলামী শিল্পীগোষ্ঠী সাইমুমের পরিবেশনা রয়েছে। ১১টা ৪০ মিনিটে থাকবে কলরব শিল্পীগোষ্ঠীর পরিবেশনা। দুপুর ১২টা ৫ মিনিটে বক্তব্য দেবেন নাহিদ ইসলাম। সাড়ে ১২টায় সংগীত পরিবেশনা করবেন তাশফি।

দুপুরে নামাজের বিরতির পর চিটাগাং হিপহপ হুড, সেজান এবং শূন্য ব্যান্ড পারফর্ম করবে। এরপর ২টা ২৫ মিনিটে ‘ফ্যাসিস্টের পলায়ন ক্ষণ’ উদযাপন করা হবে।

এরপর আবার কনসার্ট শুরু হবে। সায়ান, ইথুন বাবু ও মৌসুমি, সোলস এবং ওয়ারফেজ পারফর্ম করবে তখন। দুপুর ২টা ৪০ মিনিটে সায়ান, বিকেল ৩টায় ইথুন বাবু ও মৌসুমির গান, বিকেল ৩টা ৩০ মিনিটে সোলস এবং ৪টায় ওয়ারফেজের পরিবেশনা থাকবে।

বিকেল পৌনে ৫টায় আসরের নামাজের বিরতি রয়েছে। এরপর ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা। এরপর বিকেল ৫টা ৩০ মিনিটে বেসিক গিটার লারনিং স্কুলের পরিবেশনা রয়েছে। ৫টা ৫০ মিনিটে এফ মাইনর ও ৬টা ১৫ মিনিটে পারশা মঞ্চ মাতাবে। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে মাগরিবের আজান ও নামাজের বিরতি দেওয়া হবে।

এরপর সন্ধ্যা ৭টায় এলিটা করিম সংগীত পরিবেশন করবেন। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত স্পেশাল ড্রোন ড্রামা ‘ডু ইউ মিস মি’ পরিবেশিত হবে। এরপর ড্রোন শো অনুষ্ঠিত হবে। তারপর সংগীত পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল। এ ছাড়া আরও থাকবে নানা আয়োজন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

১০

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

১১

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১২

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১৩

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১৪

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৫

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৬

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৭

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৮

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৯

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

২০
X