ইসলাম ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৪:০৩ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

ভাত পড়লে তুলে না খেলে কি তা কবরে বিচ্ছু হয়ে কামড়াবে?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ছোট শিশুদের খাবার খাওয়ানোর সময় একটা দৃশ্য প্রায়ই দেখা যায়, তারা খেতে খেতে ভাত বা তরকারির কিছু অংশ নিচে ফেলে দেয়। তখন আশপাশের বড়রা প্রায়ই সতর্ক করে বলেন, ‘ভাত পড়ে গেলে তুলে খাও, না হলে এগুলো কবরে বিচ্ছু হয়ে কামড়াবে।’

দীর্ঘদিন ধরে আমাদের সমাজে প্রচলিত এই কথাটি শিশুদের খাওয়ার প্রতি যত্নবান করার একটি উপদেশ হিসেবে ব্যবহৃত হলেও, প্রশ্ন জাগে—এ কথার কি আসলেই ইসলামী শরিয়তে কোনো ভিত্তি আছে? কোরআন-হাদিসে কি এমন কিছু বলা হয়েছে, পড়ে যাওয়া ভাত না খেলে তা কবরে বিচ্ছু হয়ে যাবে?

এই বিষয়ে ইসলামী গবেষণাপত্রিকা মাসিক আল কাউসার-এ প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছে, ছোটদের পরিষ্কার-পরিচ্ছন্নভাবে খাওয়া, খাদ্যের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং অপচয় থেকে বিরত রাখার শিক্ষা দেওয়া প্রশংসনীয় কাজ। তবে এই শিক্ষা দিতে গিয়ে ভিত্তিহীন ও কুসংস্কারপূর্ণ কথা বলা কখনোই শোভনীয় নয়। শিশুদের ইসলামের প্রকৃত শিক্ষা ও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে বোঝানোই উত্তম ও কল্যাণকর।

খাদ্য পড়ে গেলে যা করতে বলেছেন নবীজি (সা.)

হজরত আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহার করতেন, তখন আঙুল চেটে খেতেন এবং বলতেন, ‘খাদ্য পড়ে গেলে তা থেকে ময়লা দূর করে খেয়ে নাও এবং তা শয়তানের জন্য ফেলে রেখো না।’ তিনি আরও আমাদের নির্দেশ দিয়েছেন, ‘তোমরা পাত্র চেটে খাবে, কারণ তোমরা জানো না খাদ্যের কোন অংশে বরকত রয়েছে।’ (সহিহ মুসলিম : ২০৩৪, সুনানে আবু দাউদ : ৩৮৪৭, সহিহ ইবনে হিববান : ৫২৪৯)

অর্থাৎ, পড়ে যাওয়া ভাত তুলে খাওয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্দর শিক্ষা, তবে তা না খেলে ‘কবরে বিচ্ছু হয়ে কামড়াবে’—এমন ধারণার কোনো শরয়ি ভিত্তি নেই। বরং ইসলাম খাদ্যের প্রতি কৃতজ্ঞতা ও বরকতের প্রতি শ্রদ্ধা জাগিয়ে তুলতে উৎসাহ দিয়েছে, কুসংস্কার ছড়াতে নয়।

কালবেলা/এটিআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১০

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

১১

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

১২

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

১৩

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

১৪

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

১৫

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

১৭

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৮

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১৯

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

২০
X