কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৬:৪৬ পিএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সরকারের অনুমতিক্রমে সংক্ষিপ্ত পরিসরে খুরুজের জোড় শুরু

টঙ্গীর তুরাগ নদীর তীরে খুরুজের জোড় শুরু। ছবি : সংগৃহীত
টঙ্গীর তুরাগ নদীর তীরে খুরুজের জোড় শুরু। ছবি : সংগৃহীত

আজ শুক্রবার (২ জানুয়ারি) থেকে সংক্ষিপ্ত পরিসরে খুরুজের জোড় শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ আয়োজনের অনুমতি দেওয়া হয়।

কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন তাবলিগের (শুরায়ি নেজাম) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

তিনি বলেন, 'আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে টঙ্গীর তুরাগ নদীর তীরে খুরুজের জোড়সহ কোনো ধরনের সমাবেশ বা অনুষ্ঠান আয়োজন না করার জন্য গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হয়। তাবলিগ জামাতের মুরুব্বিগণ সবসময় প্রশাসনের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকায় সে অনুযায়ী করণীয় নির্ধারণ করা হয়েছে। এর অংশ হিসেবে বিভিন্ন জেলার সাথীদের নিজ নিজ জেলা থেকেই তাবলীগের সফরে বের হওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে।'

তিনি জানান, তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মেহনতের সাথী বা তাবলিগি কর্মীর সংখ্যা দেশ-বিদেশে অনেক বেশি এবং এ কার্যক্রম বিশ্বব্যাপী বিস্তৃত ও সমাদৃত। সাধারণত খুরুজের জোড়ে অংশগ্রহণের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ দলে দলে আসেন। তবে প্রজ্ঞাপন জারির পর নতুন করে বিদেশিদের বাংলাদেশে আসতে বারণ করা হয়েছে। ইতোমধ্যে যারা দেশে এসে পৌঁছেছেন, তাদের বিষয়টি বিবেচনায় নিয়ে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি বজায় রাখার স্বার্থে খুরুজের জোড় সীমিত পরিসরে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এই খুরুজের জোড় টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে না। বরং বিদেশি খিত্তা ও টিনশেড মসজিদে সীমাবদ্ধভাবে আয়োজন করা হবে। এতে ঢাকার আশপাশের শবগুজারির খুরুজে অংশগ্রহণকারী সাথীরা অংশ নেবেন। অন্যদিকে, দেশের অন্যান্য জেলার সাথীরা নিজ নিজ জেলা মারকাজ থেকে আল্লাহর রাস্তায় বের হবেন।

হাবিবুল্লাহ রায়হান আরও জানান, ইতোমধ্যে মাওলানা আহমদ লাট সাহেব (দা.বা)-সহ বিভিন্ন দেশ থেকে আগত তাবলিগের শীর্ষস্থানীয় মুরুব্বীগণ বাংলাদেশে উপস্থিত রয়েছেন। বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, থাইল্যান্ড, দাগেস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড, কানাডা, বেলজিয়াম, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইতালি, জাপান, কেএসএ, তুর্কি, কাতার, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, মক্কা, কুয়েত, ওমান, জর্ডান, তিউনিসিয়া, শ্রীলংকা, নেপাল, কিরগিস্তান, মিয়ানমার, জাম্বিয়া, মোজাম্বিয়া, সোমালিয়া, সোমালিল্যান্ড, ভারত ও পাকিস্তানসহ প্রায় ৭০টি দেশের দুই হাজারের মতো বিদেশি মেহমান মাঠে অবস্থান করছেন।

তিন দিনব্যাপী খুরুজের জোড় আনুষ্ঠানিকভাবে রোববার (৪ জানুয়ারি) দোয়ার মাধ্যমে শেষ হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ জুলাই বিয়ে, জানালেন আমির নিজেই

বিশ্বকাপে ডাক পাওয়ায় পিছিয়ে গেল বিয়ে

‘আপা’ সম্বোধনে নয়, বাসি মিষ্টি বিক্রির দায়ে বনফুলকে জরিমানা : ইউএনও

অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

ব্রাহ্মণবাড়িয়া / ক্রসিং পারাপারের সময় ট্রেনের ধাক্কায় খাদে মাইক্রোবাস 

ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার

বরিশালে ইয়াবা-গাঁজাসহ কনস্টেবল গ্রেপ্তার

৩ জেলায় প্রশাসক নিয়োগ

বিকেএম মহাসচিব / বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি জনজীবনের ওপর নতুন আঘাত

কালবেলার হরিণাকুণ্ডু উপজেলা প্রতিনিধিকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে দুর্বৃত্তরা

১০

রাজউকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে

১১

জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

১২

চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

১৩

মাজারের দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকাসহ স্বর্ণালংকার

১৪

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে নাবিল গ্রুপ, বেতন ৩৫ হাজার

১৫

যুদ্ধক্ষমতা কমানোর প্রস্তাব পাস হওয়ায় ট্রাম্পের ক্ষোভ

১৬

সরকারি মালামাল বিক্রি করে ‘চুরির নাটক’ কর্মকর্তার!

১৭

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

১৮

শাকিবের লুকে মিমের মুগ্ধতা

১৯

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিতে স্বাধীন গণমাধ্যম প্রয়োজন : দুলু

২০
X