বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
ইসলাম ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০২:৪৩ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

রাতে ঘুম না এলে যে দোয়া পড়তে বলেছেন নবীজি (সা.)

অনিদ্রা দূর করার দোয়া: ঘুম না এলে যে দোয়া পড়তে বলেছেন রাসুল (সা.)
ঘুম না এলে যে দোয়া পড়তে বলেছেন রাসুল (সা.) | ছবি : সংগৃহীত

নিদ্রাহীনতা এখন কেবল ব্যক্তিগত সমস্যা নয়, বরং শহুরে জীবনে এটি এক নীরব স্বাস্থ্যঝুঁকিতে পরিণত হয়েছে। কর্মব্যস্ততা, মানসিক চাপ, দুশ্চিন্তা কিংবা অনিয়মিত জীবনযাপনের কারণে অনেকেই রাতে ঘুমাতে পারেন না। ঘুম না এলে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে, তেমনি মনেও ভর করে অস্থিরতা। আধুনিক চিকিৎসাবিজ্ঞানে এর নানা ব্যাখ্যা থাকলেও ইসলাম ঘুমের বিষয়টিকে দেখেছে আরও গভীর ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে।

মহান আল্লাহ মানুষের বিশ্রাম ও প্রশান্তির জন্য রাত ও ঘুমকে বিশেষ নেয়ামত হিসেবে দান করেছেন। তিনি বলেছেন, ‘আর আমি তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী, রাত্রিকে করেছি আবরণ’। (সুরা নাবা : ৯-১০)

তাই অনিদ্রার মতো সমস্যায় কেবল ওষুধ বা কৌশল নয়, বরং আল্লাহর ওপর ভরসা রেখে নবীজি (সা.)-এর শেখানো দোয়া ও আমলের প্রতি গুরুত্ব দিয়েছেন আলেমরা। রাসুলুল্লাহ (সা.) নিজেই অনিদ্রায় আক্রান্ত সাহাবিকে যে দোয়া শিখিয়েছেন, তা আজও মুসলমানদের জন্য এক অনন্য পথনির্দেশনা। ঘুম না এলে যে দোয়াটি পড়তে বলেছেন নবীজি (সা.), কালবেলার পাঠকদের জন্য সেটিই তুলে ধরা হলো—

বুরায়দা (রা.) বর্ণনা করেন, খালিদ ইবনে ওয়ালিদ আল-মাখজুমি (রা.) রাসুল (সা.)-এর কাছে অভিযোগ করেন, হে আল্লাহর রাসুল! অনিদ্রা রোগের কারণে আমি ঘুমাতে পারি না। তখন রাসুল (সা.) বললেন, যখন তোমরা শয্যাগ্রহণ করবে তখন বলবে, اللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ السَّبْعِ وَمَا أَظَلَّتْ وَرَبَّ الأَرَضِينَ وَمَا أَقَلَّتْ وَرَبَّ الشَّيَاطِينِ وَمَا أَضَلَّتْ كُنْ لِي جَارًا مِنْ شَرِّ خَلْقِكَ كُلِّهِمْ جَمِيعًا أَنْ يَفْرُطَ عَلَىَّ أَحَدٌ مِنْهُمْ أَوْ أَنْ يَبْغِيَ عَلَىَّ عَزَّ جَارُكَ وَجَلَّ ثَنَاؤُكَ وَلاَ إِلَهَ غَيْرُكَ وَلاَ إِلَهَ إِلاَّ أَنْتَ

বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতিস সাবয়ি ওয়া মা আজাল্লাত, ওয়া রাব্বাল আরদিনা ওয়া মা আকাল্লাত; ওয়া রাব্বাশ শায়াত্বিনি ওয়া মা আদাল্লাত; কুন লি জারাম-মিন শাররি খালক্বিকা কুল্লিহিম জামিআ— আইঁ ইয়াফরুত্বা আলাইয়্যা আহাদুম মিনহুম আও আইঁ ইয়াবগিয়া আলাইয়্যা, আজ্জা জারুকা ওয়া জাল্লা ছানাউকা, ওয়ালা ইলাহা গাইরুকা, ওয়ালা ইলাহা ইল্লা আংতা।

অর্থ : হে আল্লাহ, সপ্ত আকাশ এবং যা কিছুর ওপর তা ছায়া দেয় সেসব কিছুর রব! জমিনগুলো এবং যা কিছু তা বহন করছে সে সব কিছুর প্রতিপালক! শয়তান ও যাদের সে গুমরাহ করে তাদের প্রতিপালক! তোমার সব সৃষ্টির অনিষ্ট থেকে তুমি আমার আশ্রয় হও, এদের কেউ যেন আমার ওপর কর্তৃত্ব চালাতে (বা বাড়াবাড়ি করতে) বা বিরুদ্ধাচরণ করতে না পারে। হে সম্মানিত, তোমার আশ্রয়প্রার্থী, সুমহান তোমার প্রশংসা, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি ব্যতীত কোনো ইলাহ নেই। (আল কালিমুত তাইয়্যিব : ৪৭/৩৩, তিরমিজি : ৩৫২৩)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক‌্যানসার আক্রান্ত শিক্ষক সাজু বাঁচতে চান

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী

৯৬ বছরের ইতিহাসে যা কোন দল পারেনি এবার কি তাই করে দেখাবে স্পেন?

শান্তিরক্ষা মিশনে জ্ঞান ও উদ্ভাবনী পদ্ধতির ওপর বিনিয়োগ বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মেসিরা উঠলেই বদলে যাবে ফাইনালের রেফারি!

বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি

ফিফা থেকে রেকর্ড ‘পুরস্কার’ পাচ্ছে মিশর

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মা ও সৎ বাবার দিকে

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা, আসামি শতাধিক

১০

এইচএসসিতে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

১১

হলে ছাত্রদল নেতার সিট দখল ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

১২

টানা বর্ষণে পেকুয়ায় জনজীবন স্থবির, প্লাবিত অন্তত ২০ গ্রাম

১৩

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

১৪

চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

১৫

সালমান খানের নতুন লুক ভাইরাল, ভক্তদের উচ্ছ্বাস

১৬

আবারও শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনার ঘোষণা

১৭

ভারতে পালানোর সময় ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

১৮

বিশ্বকাপ জিতবে কোন দেশ, সবশেষ ভবিষ্যদ্বাণীতে জানাল সুপার কম্পিউটার

১৯

নতুন দায়িত্বে ৭ মন্ত্রী

২০
X