ইসলাম ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৭ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

রোজার নিয়ত কখন, কীভাবে করবেন?

রোজার নিয়ত কখন, কীভাবে করবেন?
রোজার নিয়ত কখন, কীভাবে করবেন?

নিয়ত আরবি শব্দ। এর অর্থ মনে মনে কোনো কাজের সুদৃঢ় ইচ্ছা করা। রমজানের রোজা শুদ্ধ হওয়ার জন্য নিয়ত করা করা ফরজ। হ্যাঁ, নিয়ত মুখে উচ্চারণ করা জরুরী নয়, তবে উত্তম। যারা আরবি জানে না তাদের জন্য বাংলাতেই নিয়ত করা উত্তম। অন্তরে রোজার ইচ্ছার সঙ্গে সঙ্গে মুখে এভাবে বলবে, ‘আমি আগামীকাল ফরজ রোজা রাখার নিয়ত করলাম’। (আলবাহরুর রায়েক : ২/৪৫২)

আরবি নিয়ত

نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم

বাংলা উচ্চারণ : নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমজানাল মুবারাক; ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম।

অর্থ : হে আল্লা, আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোজা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল করো, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

নিয়ত কখন করতে হবে?

রাজধানীর জামিয়াতুল ইসলামিয়া বায়তুস সালাম, মিরপুর-১২ এর ফতোয়া বিভাগীয় প্রধান মুফতি আব্দুর রহমান হোসাইনী কালবেলাকে বলেন, রমজানের রোজার নিয়ত রাতে করা উত্তম। যদি কেউ রাতে নিয়ত না করে তাহলে মধ্য আকাশ থেকে সূর্য পশ্চিমে ঢলার দেড়ঘণ্টা পূর্ব পর্যন্ত নিয়ত করা যাবে। তবে শর্ত হলো, সুবহে সাদিকের পর থেকে নিয়তের পূর্ব পর্যন্ত রোজার পরিপন্থী কোনো কাজ না করা। (ফাতাওয়ায়ে হিন্দিয়া : ১/১৯৫, রদ্দুল মুহতার : ৩/৩৪১)

তিনি বলেন, রোজার উদ্দেশ্যে সাহরি খেলে সেটাই নিয়তের জন্য যথেষ্ট হবে। উল্লেখ্য, রাতে রোজার নিয়ত করার পর সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত পানাহার, স্ত্রী সহবাস ইত্যাদি করা জায়েয আছে।

পুরো রোজার জন্য একসঙ্গে নিয়ত করা যাবে?

মুফতি আব্দুর রহমান বলেন, পুরো রমজানের জন্য একত্রে নিয়ত করা যথেষ্ট নয়। বরং প্রত্যেক রোজার জন্য পৃথকভাবে নিয়ত করতে হবে। কেননা প্রতিটি রোজা ভিন্ন ভিন্ন আমল। (বাদায়িউস সানায়ে : ২/২২৮, রদ্দুল মুহতার : ৩/৩৪৪)

নিয়ত কখন করলে ধর্তব্য হবে?

ইসলামী এই স্কলার বলেন, নিয়তের সময় শুরু হয় পূর্বের দিনের রাতের শুরু অর্থাৎ সূর্যাস্ত থেকে। যেমন সোমবারের রোজার নিয়ত রোববারের সূর্যাস্তের পর করা যাবে। এর আগে নিয়ত করলে রোজা সহিহ হবে না। (রদ্দুল মুহতার : ৩/৩৪১)

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১১

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১২

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৪

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৫

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৬

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৭

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৮

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৯

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

২০
X