ইসলাম ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পিএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

রাষ্ট্রীয় খরচে হজ করলে নিজের ফরজ হজ আদায় হবে কি না

হজ-ওমরাহ
জীবনে একবার হলেও আল্লাহর ঘর বায়তুল্লাহ-এ উপস্থিত হয়ে হজ আদায় করা প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের ওপর ফরজ | ছবি : সংগৃহীত

একজন সরকারি কর্মকর্তা। সরকার তাকে রাষ্ট্রীয় খরচে হজে পাঠাচ্ছে প্রশিক্ষক হিসেবে। জানার বিষয় হলো, রাষ্ট্রীয় খরচে সে হজ করছে। অপরদিকে তার ওপর হজ ফরজ, কিন্তু এখনো সে তা আদায় করেনি। অতএব রাষ্ট্রীয় খরচে হজ করার কারণে তার নিজের ফরজ হজ আদায় হবে কি না?

-আল আমিন

উত্তরখান, উত্তরা

উত্তর : রাষ্ট্রীয় খরচে হজ করার সময় নিজের ফরজ হজ আদায়ের নিয়ত করলে তা আদায় হয়ে যাবে। (আল আশবাহ : ১/১৩৫, আল হিন্দিয়াহ : ১/২১৭, ফাতাওয়া দারুল উলুম করাচি : ৩/১১৫)

শাওয়াল মাসে ওমরাহ করলে কি হজ ফরজ হয়ে যায়?

-মাওলানা জুবায়ের

উত্তরা, ঢাকা

উত্তর : হজ ফরজ নয় এমন ব্যক্তি যদি শাওয়াল মাসে ওমরা করার জন্য যায় অথবা রমজান মাসে ওমরা আদায়ের জন্য যায়, এরপর শাওয়াল মাসে ওমরা আদায় করে, তাহলে নিম্নবর্ণিত তিনটি শর্ত পাওয়া গেলে তাঁর ওপর হজ ফরজ হয়ে যাবে।

১. হজ আদায় করা পর্যন্ত সেখানে অবস্থান করার আর্থিক সক্ষমতা থাকা, অথবা দেশে এসে পুনরায় যাওয়ার সক্ষমতা থাকা এবং যাদের ভরণ-পোষণ তাঁর জিম্মায় রয়েছে, হজ থেকে ফিরে আসা পর্যন্ত তাদের খরচ নির্বাহের সক্ষমতা থাকা। ২. রাষ্ট্রীয় পক্ষ থেকে হজ পর্যন্ত অবস্থান করার অনুমতি থাকা। ৩. ইতোপূর্বে ফরজ হজ আদায় না করা।

কিন্তু যদি আর্থিক সক্ষমতা না থাকে, কিংবা সক্ষমতা আছে তবে সৌদির রাষ্ট্রীয় পক্ষ থেকে হজ পর্যন্ত অবস্থান করার অনুমতি না থাকে, তাহলে হজ ফরজ হবে না। তেমনিভাবে যে ব্যক্তি ইতোপূর্বে ফরজ হজ আদায় করেছে, শাওয়াল মাসে উমরা করার কারণে তাঁর ওপরও হজ ফরজ হবে না।

উল্লেখ্য, বর্তমানে সৌদির রাষ্ট্রীয় পক্ষ থেকে ওমরা আদায়কারীদের জন্য হজ পর্যন্ত অবস্থান করার অনুমতি নেই। এজন্য বর্তমানে শাওয়াল মাসে ওমরা আদায় করলেও হজ ফরজ হবে না।

উত্তরদাতা

মুফতি আবদুর রহমান হোসাইনী

ফতোয়া বিভাগীয় প্রধান, জামিয়াতুল ইসলামিয়া বায়তুস সালাম, (মিরপুর-১২) ঢাকা

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১০

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১১

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১২

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৩

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৪

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৬

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৭

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৮

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১৯

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

২০
X