ইসলাম ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

ঘোড়ার গোশত খাওয়ার হুকুম

ঘোড়ার গোশত
সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই নতুন এক আলোচনার কেন্দ্রবিন্দু ‘ঘোড়ার গোশত’ | ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই নতুন এক আলোচনার কেন্দ্রবিন্দু ‘ঘোড়ার গোশত’। তুলনামূলক কম দামে বিক্রি, আবার স্বাদ-গন্ধে কিছুটা গরুর মাংসের সঙ্গে মিল; সব মিলিয়ে অনেকেই কৌতূহলী হয়ে উঠছেন। কেউ কেউ কিনেও খাচ্ছেন।

তবে আমাদের দেশে এটি প্রচলিত খাবার না হওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ঘোড়ার গোশত কি হালাল? ইসলাম কী বলে এ বিষয়ে?

এই বিতর্কের মাঝেই বিষয়টি জানতে আগ্রহী হচ্ছেন ধর্মপ্রাণ মানুষ। তাই চলুন, ফিকহ ও হাদিসের আলোকে বিষয়টি পরিষ্কারভাবে জেনে নেওয়া যাক।

রাজধানীর জামিয়া ইকরার ফাজিল মুফতি ইয়াহইয়া শহিদ কালবেলাকে বলেন, ‘ফিকহের কিতাবে ঘোড়ার গোশত খাওয়াকে মাকরূহ বলা হয়েছে। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে, ঘোড়া জিহাদের কাজে ব্যবহার হয়। তাই সাধারণভাবে খাওয়া শুরু করলে জিহাদের কাজে ব্যাঘাত ঘটবে।’

ইসলামি গবেষণামূলক পত্রিকা মাসিক আল কাউসারে বলা হয়েছে, ‘বর্তমানে যুদ্ধক্ষেত্রে যদিও ব্যাপকভাবে ঘোড়ার ব্যবহার হয় না, কিন্তু তা একেবারে বন্ধও হয়ে যায়নি। তাই পুলিশ কেন্দ্রগুলোতে ঘোড়ার রক্ষণাবেক্ষণ করা হয় এবং নিয়মিত তার প্রশিক্ষণও দেওয়া হয়।’

‘তাছাড়া হাদিস শরিফে এসেছে, হজরত খালিদ ইবনে ওলীদ (রা.) বলেন, রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার গোশত নিষেধ করেছেন।’ (সুনানে নাসাঈ : ৮/২০৬, সুনানে আবু দাউদ : ২/৫৩১)

‘নিষিদ্ধতার মূল সূত্র হচ্ছে উল্লিখিত হাদিস। আর জিহাদের কাজে ব্যবহার হওয়ার বিষয়টি একটি প্রাসঙ্গিক দলিলমাত্র। অতএব জিহাদের কাজে ঘোড়ার ব্যবহার একেবারে বন্ধ হয়ে গেলেও তা খাওয়া উপরিউক্ত হাদিসের কারণে মাকরূহ তানজিহি থাকবে।’

জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ, ঢাকা-এর ফতোয়া বিভাগীয় প্রধান মুফতি লুৎফুর রহমান ফরায়েজী বলেন, ‘ইমাম আবু হারিফা (রহ.) ঘোড়ার গোশত খাওয়াকে মাকরূহ বলেছেন। তবে, মাকরূহটি তাহরিমি নাকি তানজিহি- এ বিষয়ে ফকিহদের মাঝে মতভেদ হলেও তাহরিমির মতটিই বেশি বিশুদ্ধ।’ (ফাতাওয়া আলমগীরী :৫/২৯০, হেদায়া-৪/৩৫২)

মুফতি ফরায়েজি জানান, ‘একাধিক হাদিসের মাঝেও ঘোড়ার গোশত খাওয়ার বৈধতা পাওয়া যায়। এ কারণে ইমাম আবু ইউসুফ (রহ.) এবং ইমাম মুহাম্মদ (রহ.)-এর মতে ঘোড়ার গোশত খাওয়া হালাল। তাই কেউ যদি ঘোড়ার গোশত খায় এটি নাজায়েজ বা হারাম হবে না। তবে এটি অনুত্তম কাজ।’

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X